দেশে হামের প্রাদুর্ভাবে ১২ শিশুর মৃত্যু, কীভাবে নিজের সন্তানকে সুরক্ষিত রাখবেন
দেশে হামের প্রাদুর্ভাবে ১২ শিশুর মৃত্যু, কীভাবে নিজের সন্তানকে সুরক্ষিত রাখবেন
ভারতের পাঁচ রাজ্যের কয়েকটি জেলাতে নতুন করে হামের সংক্রমণ দেখা দিয়েছে। ভাইরাল এই রোগ সরাসরি শ্বাসযন্ত্রকে সংক্রমিত করছে। চিকিৎসকরা জানিয়েছেন, মূলত যে সমস্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই আক্রান্ত হচ্ছে। হামের জেরে একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পাঁচ রাজ্যে হামের প্রাদুর্ভাব
ভারতের পাঁচটি রাজ্যে হামে সব থেকে বেশি শিশুরা আক্রান্ত হয়েছে। ভারতে দীর্ঘদিন বাদে হামের প্রাদুর্ভাব নতুন করে দেখা গিয়েছে। একটি রিপোর্ট অনুসারে শুধু মুম্বইয়ে হামের কারণে ১২টি শিশুর মৃত্যু হয়েছে। মুম্বইয়ে ১২০০টির বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের সময় শিশুদের শরীরে ফুসকড়ি মতো ওঠে। যার জেরে তীব্র অস্বস্তি দেখা দেয়। পাশাপাশি প্রবল জ্বর শিশুদের কাহিল করে দেয়। মহারাষ্ট্রের মুম্বই ছাড়াও তবে চারটি জেলা, ঝাড়খণ্ডের রাঁচি, কেরালার মালাপ্পুরম, হরিয়ানার নুহ এবং গুজরাটের আহমেদাবাদে অনেক শিশুকে হামের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত সরকার ২০২৩ সালের মধ্যে দেশ থেকে হামকে নির্মূল করতে চেয়েছিল। নতুন করে হামের প্রাদুর্ভাবের জেরে কেন্দ্রের এই প্রচেষ্টার পথে বাধা আসতে পারে বলে জানা গিয়েছে।

হামের উপসর্গ
হামের টিকা হয়। শিশুদের হামের টিকা অত্যন্ত জরুরি। না হলে, হামের কারণে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। মূলত হাঁচি বা কাশির জেরে জীবানু বাতাসে ছড়িয়ে পড়ে। তারপর সেই জীবানু সরাসরি শিশুদের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। সংক্রমিত হওয়ার ১৪ থেকে ১৫ দিনের মধ্যে উপসর্গগুলো দেখতে পাওয়া যায়। সর্দি ও কাশির পাশাপাশি গলা ব্যথা, ফুলে যাওয়া, গা-হাত পায়ে ব্যথা, তীব্র জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি শিশুদের শরীরে ফুসকুড়ি ওঠে। যে কোনও শিশুদের জন্য তুমুল অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ফুসকুড়ির তীব্র ব্যথা হয়। পরে শরীরে এই গুটির জন্য দাগ হয়।

হামের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের জন্য কোনও বিশেষ চিকিৎসা নেই। মূলত জ্বর কমানোর ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ভিটামিন এ-এর জন্য ওষুধ দেওয়া হয়ে থাকে। মূলত যে সমস্ত শিশুদের হামের টিকা আংশিক দেওয়া হয়েছে বা হামের টিকা দেওয়া হয়নি, তারাই আক্রান্ত হচ্ছে। হামের টিকা নেওয়া শিশুদের আক্রান্তের সম্ভাবনা বিরল। বিশেষজ্ঞরা জানিয়েছে, হামের কারণে শিশুজের মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ। তবে ভয়াবহ আকার ধারণ করতে ৫ থেকে ১০ শতাংশ হতে পারে। ভাইরোলজিস্ট ডক্টর টি জ্যাকব জন বলেছেন, হামের কারণে শিশুদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে হামের পর শিশুদের বেশ কয়েক বছর নানা ধরনের সংক্রমণের সম্ভাবনা থাকে। হামের পরে শিশুদের অত্যন্ত যত্নের প্রয়োজন। পুষ্টি খাবারের প্রয়োজন, যাতে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে।

হামের টিকা
কেন্দ্রীয় সরকারের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের অধীনে হাম ও রুবেলার বিরুদ্ধে দুটি পর্যায়ের শিশুদের টিকা দেওয়া হয়। টিকার প্রথম ডোজটি ৯ থেকে ১২ মাসের মধ্যে দিতে হয়। দ্বিতীয় ডোজটি ১৮ থেকে ২৪ মাসের মধ্যে দিতে হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুসারে হামের টিকার প্রথম ডোজ ৮৯ শতাংশ শিশুকে দেওয়া হয়েছে। ৮২ শতাংশ শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications