কাশ্মীরে সেনা ঘাঁটিতে একযোগে হামলার ছক কষেছে জঈশ-লস্কর-হিজবুল! উদ্ধার হওয়া 'ম্যাপ' ঘিরে চাঞ্চল্য
নিরাপত্তারক্ষীরা একটি ম্যাপ উদ্ধার করেছে। সোপিয়ানে বৃহস্পতিবার নিহত এক জঙ্গির কাছ থেকে সেটি উদ্ধার হয়েছে।
শুক্রবার সকালে খবর এসেছিল ইন্টেলিজেন্স জানিয়েছে, ফের একবার জম্মু ও কাশ্মীরে হামলার ছক কষছে পাকিস্তানে আশ্রিত জঙ্গিরা। সেইমতো সেনা-পুলিশ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলিকে সতর্ক করা হয়। এরপরই সন্ধ্যায় একটি মানচিত্র উদ্ধার হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গের উপত্যকায়।

ইন্টেলিজেন্সের খবর ছিল, আগামী ২৩মে জঙ্গিরা হামলা চালাতে পারে। আর সেই সূত্রেই ভারতীয় বায়ু সেনার শ্রীনগর ও অবন্তীপুরা বেসকে সতর্ক করা হয়। কারণ সেখানেই হামলার টার্গেট করা হয়েছিল বলে খবর আসে।
নিরাপত্তারক্ষীরা একটি ম্যাপ উদ্ধার করেছে। সোপিয়ানে বৃহস্পতিবার নিহত এক জঙ্গির কাছ থেকে সেটি উদ্ধার হয়েছে। সেটাতেই স্পষ্ট হয়েছে যে শ্রীনগর ও অবন্তীপুরার বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা।
ইন্টেলিজেন্স সূত্রে এই খবর আসার পরই তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, পুলওয়ামায় গত ১৪মে জঙ্গিদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের নেতা রিয়াজ নাইকো, দুই জঈশ-ই-মহম্মদ জঙ্গি ও লস্কর-ই-তৈবা জঙ্গি রিয়াজ উপস্থিত ছিল। এই চারজন মিলে সেনার উপর হামলার ছক কষেছে বলে খবর পাওয়া গিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications