জল থৈ থৈ পাটনা, রাস্তায় নামল নৌকা, হাসপাতালে বেড ভাসছে জলে
চরম বৃষ্টি বিপর্যয় নেমেছে পাটনা শহরে। জল থৈ থৈ গোটা শহর। লাগাতার ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে প্রায় গোটা শহর। শহরের একাধিক জায়গার বাসিন্দাদের ঘরে ঢুকে পড়েছে জল।
চরম বৃষ্টি বিপর্যয় নেমেছে পাটনা শহরে। জল থৈ থৈ গোটা শহর। লাগাতার ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে প্রায় গোটা শহর। শহরের একাধিক জায়গার বাসিন্দাদের ঘরে ঢুকে পড়েছে জল। তাঁদের উদ্ধার করতে রাস্তায় নৌকা নামানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী নৌকা করে উদ্ধার কাজ শুরু করেছেন। বাস, ট্যাক্সি, অটো চলাচল একেবারেই বন্ধ। তার পরিবর্তে নৌকা করে চলছে যান চলাচল।

পাটনা শহরের একাধিক হাসপাতালে জল ঢুকে পড়েছে । হাসপাতালের ভেতরে জন ঢুকে পড়ায় বিপর্যস্ত অবস্থা রোগীদের। হাসপাতালের বেডের উপরে কোনও মতে আশ্রয় নিয়েছেন তাঁরা। জল ঢুকে পড়েছে জেডিইউ নেতা অজয় অলোকের বাড়িতে। বিহারর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন তিনি।
রেল লাইনে জল জমে যাওয়ায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পাটনা শহরের একাধিক এলাকায়। বিপর্যয় মোকাবিলা দফতর ৩২টি নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
প্রবল বর্ষণে গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। বিহারের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতোটাই সংকটজনক যে দোকান বাজার পর্যন্ত ভেসে গিয়েছে। শহরের একাধিক বড় শোরুমে জল ঢুকে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত শহরের সব স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications