গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পার্রিকর, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আহ্বান রাজ্যপালের
একবার ফের গোয়ার মুখ্যমন্ত্রী হতে চলেছেন বর্তমান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর । ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আহ্বান জানালেন রাজ্যপাল মৃদুলা সিনহা।
পানাজি, ১৩ মার্চ: একবার ফের গোয়ার মুখ্যমন্ত্রী হতে চলেছেন বর্তমান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর । সেরাজ্যের রাজ্যপাল মৃদুলা সিনহা পার্রিকারকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করে ১৫ দিনের মধ্য়ে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের আহ্বান জানিয়েছেন।
গোয়ার মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে পার্রিকরকে । মনে করা হচ্ছে মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি শাসিত সরকার গড়তে শপথ নেবেন পর্রিকর।

এর আগে রবিবারই গোয়ার মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসাবে মনোহর পার্রিকরের নাম ঘোষণা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করি। গড়করি জানান, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরোয়ার্ড পার্টি এবং তিন নির্দল বিধায়ক বিজেপি-কে সমর্থন করার কথা জানিয়েছেন। ফলে ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি-র পক্ষে ২২ জন বিধায়কের সমর্থন আছে। ফলে পর্রিকরের নেতৃত্বে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
প্রসঙ্গত ২০১২ সালের গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে ২১ টি আসন ছিল। সেসময় গোয়া বিধানসভা দখল করে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হন মনোহর পার্রিকর। ২০১৭ নির্বাচনে তা ১৩ টি আসনে নেমে যায়। এমন অবস্থায় গোয়ায় ফের একবার বিজেপিকে শক্তপোক্ত করতে রাজ্যের দায়িত্ব পার্রিকরের হাতেই রাখতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । এমনটাই দাবি সূত্রের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications