কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে শ্যুট আউট, লখনউয়ের বাসভবনে মন্ত্রী পুত্রের পিস্তল দিয়ে খুন তারই বন্ধু
যোগীর রাজ্যে ফের শ্যুট আউট। এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই ঘটল এই ঘটনা। মন্ত্রীপুত্রের পিস্তল ব্যবহার করে খুন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর লখনউয়ের বাড়িতে ঘটেছে ঘটনাটি। কেন্দ্রীয় মন্ত্রী কুশল কিশোর দাবি করেছেন যেসময় গুলি চালানোর ঘটনা ঘটেছে সেসময় তাঁর ছেলে সেখানে ছিলেন না।
পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করেছে। হত্যাকারীকে কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে জানিয়েছে পুলিশ। মন্ত্রী নিজেও সেসময় সেখানে ছিলেন না। এমনকী তাঁর পরিবারের কেউ সেখানে ছিলেন না বলে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করছেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিনয় নামে যে ছেলেটিকে গুলি করে খুন করা হয়েছে সেই ছেলেটি তাঁর ছেলে বিকাশ কিশোরের ভাল বন্ধু ছিলেন। দুজনে বেশিরভাগ সময়ই একসঙ্গে থাকতে পছন্দ করত। মাদক সেবনের বিরুদ্ধে প্রচার করতেন মন্ত্রী। উত্তর প্রদেশের সুলতানপুরে তিনি একটি মাদক বিরোধী শিবিরে যোগ দিয়ে মন্ত্রী বলেছিলেন মদ্যপ যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার থেকে সৎ রিকশাওয়ালার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া ভাল।
সেসময় তিনি নিজের এক ছেলেকে হারানোর ঘটনা জানিয়েছিলেন। মন্ত্রী বলেছিলেন মদ মানুষের জীবন শেষ করে দেয়। নিজেদের ছেেলকে পর্যন্ত তাঁরা বাঁচাতে পারেননি। তারপরে আবার আরেক ছেলের বন্দুক নিয়ে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগে রয়েছেন মন্ত্রী। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications