মধ্যপ্রদেশে বাস থেকে বলপূর্বক নামিয়ে ছুরির কোপ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত যুবক
চলন্ত বাসের মধ্যে বচসা তার জেরে এক কলেজ ছাত্রীকে ছুরির কোপ মেরে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোরটা গ্রামের কাছে। মৃতা কলেজ ছাত্রীর নাম সঞ্জু হীরা সিং।
ভোপাল, ৩০ অক্টোবর: চলন্ত বাসের মধ্যে বচসা তার জেরে এক কলেজ ছাত্রীকে ছুরির কোপ মেরে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোরটা গ্রামের কাছে। মৃতা কলেজ ছাত্রীর নাম সঞ্জু হীরা সিং। দীপাবলীর ছুটিতে সে গ্রামের বাড়িতে ফিরছিল বলে জানা গিয়েছে। বাসের মধ্যেই এক যুবকের সঙ্গে তার বচসা হয় যার জেরে প্রাণ খোয়াতে হয় এই তরুণীকে।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম পরিহর। পুলিশ সূত্রের মতে খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জিঞ্জাসাবাদ করেছে পুলিশ।

স্থানীয় বাস যাত্রীদের মতে অভিযুক্ত যুবক বাসে উঠেই কলেজ ছাত্রীর সঙ্গে বচসা শুরু করে। উপস্থিত বাসযাত্রীরা প্রতিবাদ করায় অভিযুক্ত যুবক কিছুক্ষণেক জন্য নীরব হয়ে যায়। এর পরে ওই যুবক হুমকি দিতে শুরু করে যে সে পেট্রল ঢেলে গোটা বাস জ্বালিয়ে দেবে। তার কিছুক্ষের মধ্যেই কলেজ ছাত্রীকে বাস থেকে জোর করে নামিয়ে নিয়ে গিয়ে খুন করে অভিযুক্ত যুবক।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। এই ঘটনা যখন ঘটছে তখন বাসের চালক যুবককে বাধা দিতে গেলে তিনিও ছুরির আঘাতে আহত হন। আহত অবস্থাতেই ওই বাস চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এএসপি রাজেন্দ্র বর্মা জানিয়েছেন, খুনের কারণ স্পষ্ট না হলেও প্রেমে ঘটিত কারনেই এই খুন ঘটে থাকতে পারে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications