সিপিএমকে সপ্তাহে একবার করে পেটাই দেওয়া উচিত! বদলার রাজনীতি ছেড়েও কেন একথা মমতার
বদলা নয় বদল চাই। এই স্লোগানকে পাথেয় করেই ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছিল মা-মাটি-মানুষের সরকারের। সরকারের ১২ বছর পূর্তির পর সেই মমতার মুখেই শোনা গেল 'বদলা'র কথা।
তবে তিনি বদলা নিতে চান না। তিনি মনে করিয়ে দিলেন বদলার কথা। তাঁরা বদলা নিতে পারতেন। কিন্তু তাঁর সরকার ক্ষমতায় এসে বদলা নেয়নি। বরং দয়া করেছেন সিপিএমকে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই কথা মনে করিয়ে দিলেন শালবনীর সভামঞ্চ থেকে।

তিনি বলেন, সুব্রতদা বলতেন সিপিএমকে সপ্তাহে একবার করে পেটাই দেওয়া উচিত! সুব্রতদা অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়ের কথা তুলে মমতা বলেন, সুব্রতদা মাঝে মাঝেই আমাকে বলতেন মমতা, তোর একটা বড় দোষ আছে। এই সিপিএমকে তুই ক্ষমা করে দিলি? সিপিএম যা অন্যায় করেছে তাতে ওদের সপ্তাহে একবার করে পেটাই দেওয়া উচিত ছিল।
সুব্রতদার কথা শুনে আমি বলেছিলাম, সুব্রতদা আপনি এটা ভেবেছেনে খুব ভালো কথা। 'আজ সুব্রতদা বেঁচে নেই, কিন্তু সুব্রতদার কথা আমার মাঝেমধ্যেই মনে পড়ে। কখনো কখনো স্মরণীয় ঘটনার মধ্যে চলে আসেন উনি। চলে আসে তাঁর নানা কথা। তেমনই এদিন বদলার কথা সামনে চলে এল।

এরপর মমতা বলেন, আপনারা নিশ্চিন্ত থকাতে পারেন, আমরা কাউকে মারব না। পাপের মার বিচুটি পাতা দিয়ে ঘষলেই চলে যাবে, বন্দুক বা লাঠির দরকার নেই। এই কথায় সিপিএমকে প্রত্যক্ষ বার্তা দেন তিনি। আর বলেন, আমরা বদবলা নিইনি, নেবও না। আমরা দয়া করে ছেড়ে দিয়েছি সিপিএমকে।
এদিন সিপিএমকে নিশানার পাশাপাশি বিজেপিকেও এক হাত নেন মমতা। তিনি বলেন, কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি। শালবনিকাণ্ডে অভিযোগের তির ঘুরিয়ে মমতা বলেন, এত বড় সাহস, আমাদের দলের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও ভাঙচুর করেছে।

মমতার কথায়, বীরবাহা একজন আদিবাসী কন্যা। তিনি সিনেমা, নাটকে কাজ করেন। ওঁকে আমি অনেক কাজ করাই। তাঁকেও কি না আক্রান্ত হতে হল। আমি বিশ্বাস করি কুর্মিরা এ কাজ করেননি। তাঁরা এ কাজ তে পারেন না। আমি মনে করি কুর্মিদের নাম করে বিজেপি স্লোগান দিয়ে এই অত্যাচার করেছে।
শুধু বীরবাহার গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হননি তাঁরা, তাঁরা আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে। তারপর অভিষেকের উপরও হামলা করতে গিয়েছিল। বিজেপি আদিবাসীদের সঙ্গে কুর্মদের দ্বন্দ্ব লাগাতে চাইছে। তবে জাতি দাঙ্গা লাগিয়ে আর যাই হোক বাংলাকে শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications