Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়সড় দুর্ঘটনার কবলে Malaika Arora, কেমন আছেন বলিউড অভিনেত্রী?

বড়সড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। মুম্বই থেকে কিছুটা দূরেই পানভেল এলাকাতে অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। একসঙ্গে তিন-তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি

বড়সড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। মুম্বই থেকে কিছুটা দূরেই পানভেল এলাকাতে অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। একসঙ্গে তিন-তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি অভিনেত্রীর ছিল বলে খবর।

দ্রুত অভিনেত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সামনে আসার পর থেকেই উদ্বেগে মালাইকার অসংখ্য অনুগামী। এমনকি হাসপাতালের বাইরেও ভিড় জমাতে শুরু করেছেন সিনেপ্রেমীরা।

মালাইকার চোখে চোট!

মালাইকার চোখে চোট!

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, গাড়ি চলার সময়ে মালাইকার ড্রাইভারের ব্যালেন্স নষ্ঠ হয়ে যায়। এবং তাঁর গাড়ি সামনে থাকা আরও তিনটে গাড়িকে ধাক্কা মারে। মাইকার চোখে এবং শরীরের বেশ কয়েকটি জায়গাতে চোট লেগেছে। ঘটনার পরেই স্থানীয় অ্যাপোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অর্জুন কাপুরের প্রেমিকাকে। তবে খোপোলি পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কয়েকটি সেলাই পড়েছে। তবে এখন ঠিক আছে।

কীভাবে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

কীভাবে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটনা তা ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে। মুম্বই-পুণে হাইওয়ে পানভেল এলাকাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, মাঝে ছিল অভিনেত্রীর গাড়ি। সেটিই প্রথমে ধাক্কা মারলে সবকটি গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে বলে জানাচ্ছে স্থানীয় মানুষজন। জানা যাচ্ছে, ঘটনায় কারোর মৃত্যু হয়নি। সবদিক খতিয়ে দেখে প্রয়োজনে এফআইআর করতে পারে পুলিশ।

হাসপাতালে পরিবারের লোকজন

হাসপাতালে পরিবারের লোকজন

ঘটনার পরেই হাসপাতালে পৌঁছেছেন মালাইকরা পরিবারের সদস্যরা। গিয়েছেন বোন অমৃতাও। জানা গিয়েছে, দুর্ঘটনার পর মালাইকাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান রাজ ঠাকরের পার্টি MNS -এর নেতা-কর্মীরা। পরিবার সূত্রে খবর, একটি ফ্যাশন ইভেন্টে অংশ নিতে গিয়েছিলেন মালাইকা। আর সেখান থেকে ফেরার পথেই এত বড় দুর্ঘটনা। তবে পরিবারের তরফে ফ্যানদের স্পষ্ট জানানো হয়েছে যে, উদ্বেগের কিছু নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+