ভারতীয় সেনাবাহিনীতে বড়সড় রদবদলের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির
শেকাটকর কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেনাবাহিনীর জন্য বড়সড় রদবদল করছে বলে জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
লেফটেন্যান্ট জেনারেল ডিবি শেকাটকর কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেনাবাহিনীর জন্য বড়সড় রদবদল করছে বলে জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। কমিটির করা ৯৯টি সুপারিশের মধ্যে ৬৫টি কেন্দ্র মেনে নিয়েছে বলে জানিয়েছেন অরুণ জেটলি।

সুপারিশ অনুযায়ী, সেনার অবসরের বয়স ২ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ৫৭ হাজার সেনা ফের কাজে যোগ দিতে পারবেন। অরুণ জেটলি সাংবাদিক সম্মেলনে এদিন জানান, শেকাটকর কমিটির ৬৫টি সুপারিশই এইবছরের শেষে বলবৎ করা হবে।
এর মধ্যে রয়েছে রেডিও সিগন্যালের আধুনিকীকরণ, বায়ুসেনা সিগন্যানের সাপোর্ট রেজিমেন্ট, এয়ার ফর্মেশন সিগন্যাল রেজিমেন্ট তৈরি, এছাড়া অপারেশন ও ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যের জন্য আরও দক্ষ কর্মী নিয়োগ।
স্বাধীনতার পরে ভারতীয় সেনাবাহিনীতে এমন বড় রদবদল আগে হয়নি বলেই প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি দাবি করেছেন। মূলত ভারতীয় সেনাবাহিনীর দক্ষতাকে কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়েই কমিটি বিশেষ রিপোর্ট সুপারিশ আকারে পেশ করেছে বলে অরুণ জেটলি জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications