Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যুগুলি কী কী, দেখুন একনজরে

ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রথম পর্যায় এই সপ্তাহেই অনুষ্ঠিত হচ্ছে। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় রয়েছে।

ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রথম পর্যায় এই সপ্তাহেই অনুষ্ঠিত হচ্ছে। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় রয়েছে। তবে এবারের লড়াই শাসক দলের পক্ষে বেশ কঠিন। কারণ বিরোধীরা এবার এককাট্টা। এবং বিজেপির সঙ্গীও তাদের ছেড়ে গিয়েছে। ফলে সবমিলিয়ে জোরদার লড়াইয়ের অপেক্ষায় ঝাড়খণ্ডবাসী। একনজরে এই রাজ্যের ভোটের ইস্যু কী, কেই বা এগিয়ে মুখ্যমন্ত্রী পদে, জেনে নেওয়া যাক একনজরে।

কী ইস্যু ভোটে

কী ইস্যু ভোটে

ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব ও ব্যবসায়িক সুযোগ সুবিধার অনুপস্থিতি। কিছু মানুষের কাছে অপর্যাপ্ত পানীয় জল বড় ইস্যু হিসাবে উঠে এসেছে।

কে দায়ী সমীক্ষায়

কে দায়ী সমীক্ষায়

সমীক্ষায় ২৬ শতাংশ মানুষ মনে করছেন রাজ্যের বিভিন্ন সমস্যার জন্য দায়ী বিজেপি সরকার। আবার ৩৬.৭ শতাংশ মানুষ মনে করছেন শুধুমাত্র বিজেপি সরকারি তাদের সমস্যার সমাধান করতে পারেন।

ফের ক্ষমতায় বিজেপি

ফের ক্ষমতায় বিজেপি

৭ শতাংশ মানুষ বর্তমান বিজেপি সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না। তবে ৫২ শতাংশ মানুষ মনে করছেন রাজ্যে ফের একবার ক্ষমতায় ফিরবে বিজেপিই। সমীক্ষায় অংশ নেওয়া মানুষদের মধ্যে ৫৩.৪ শতাংশ মানুষ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ দেখতে চাইছেন। তারা বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে নিয়ে আগ্রহী নন।

মোদীর কাজে খুশি

মোদীর কাজে খুশি

সবচেয়ে উল্লেখযোগ্য হল, সমীক্ষায় অংশ নেওয়া নাগরিকদের ৭৫ শতাংশই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের কাজে খুশি। অর্থাৎ তা ঘুরিয়ে বিজেপিকে সুবিধা দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী পদে কে এগিয়ে

মুখ্যমন্ত্রী পদে কে এগিয়ে

মুখ্যমন্ত্রী পদে ভোটাভুটিতে অবশ্যই এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ২৮ শতাংশ মানুষ তাঁকেই চাইছেন মুখ্যমন্ত্রী পদে। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন ও ঝাড়খন্ড বিকাশ পার্টির বাবুলাল মারান্ডি ২২ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+