Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Pradesh in Title Again: গোয়ালিয়রে চলন্ত গাড়িতে অপর ব্যক্তির পা চাটতে বাধ্য করার অভিযোগ! গ্রেফতার ২

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সিধিতে প্রস্রাবের ঘটনা নিয়ে হৈ-চৈ (Madhya Pradesh in Title Again) মিটতে না মিটতে আরও এক বিতর্ক। ইতিমধ্যেই এর একটি ভিডিও ভাইরাল। যেখানে একটি চলন্ত গাড়ির মধ্যে এক ব্যক্তিকে অপর ব্যক্তির পায়ের তলা চাটতে দেখা গিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার শিকার এহং অভিযুক্তরা গোয়ালিয়র জেলার ডাবরা শহরের বাসিন্দা (Madhya Pradesh in Title Again)। ভিডিওটিতে দেখা গিয়েছে ( যার সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) এক ব্যক্তিকে বারে বারে তার মুখে মারা হচ্ছে। অন্যদিকে অভিযুক্তরা ওই ব্যক্তিকে গালাগালি দিচ্ছে। আরও এক ব্যক্তি ভুক্তভোগীকে চাড় মারছেন এমনই দেখা গিয়েছে।

গ্রেফতার

চলন্ত গাড়িতে ভুক্তভোগীকে গোলু গুর্জর বাপ হ্যায় বলতেও বাধ্য করা হয়েছিল। অন্য আরেকটি ভিডিওতে ভুক্তভোগীকে জুতো দিয়ে আঘাত করতে দেখা গিয়েছে অপর ব্যক্তিকে। নির্যাতিতর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির অপহরণ ও হামলার মামলায় দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

ডাবরার এসডিপিও বিবেক কুমার শর্মা বলেছেন, শুক্রবার সন্ধেয় ভিডিওটি ভাইরাল হয় (Madhya Pradesh in Title Again)। তারপর সেটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভিডিওটির সূত্র নিশ্চিত করেছেন।

মধ্যপ্রদেশে উৎপীড়ন

এর আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করার ভিডিও ভাইরাল হয়। তারপর এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোশ্যাল মিডিয়ায় ঘটনা স্বীকার করে নেওয়ার পরে অভিযুক্ত প্রদেশ শুক্লাকে গ্রেফতার করে পুলিশ (Madhya Pradesh in Title Again)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+