Lok Sabha Vote 2024: ব্রিজ ভূষণ শরণ সিংকে প্রার্থী করল না বিজেপি, পুত্র করণ কাইসেরগঞ্জে গেরুয়া শিবিরের বাজি
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জ সাক্ষী থাকল বড় বদলের। ২০০৯ সাল থেকে এখানকার সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং।
ব্রিজের বিরুদ্ধে মহিলা কুস্তিগীররা যৌন নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে নামেন। অস্বস্তিতে পড়েছিল বিজেপি। ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি পদ হারাতে হলেও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এবার বিজেপি দুই কূল বজায় রেখেই এই আসনটি থেকে প্রার্থী নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করল। ব্রিজ ভূষণ শরণ সিং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাইসেরগঞ্জ থেকে ২ লক্ষ ভোটে জিতেছিলেন। এবার তাঁকে আর প্রার্থী করল না বিজেপি। যদিও তাঁর কনিষ্ঠ পুত্রকে প্রার্থী করা হলো।
কাইসেরগঞ্জ থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন ব্রিজ। তাঁর পুত্র করণ ভূষণ সিং উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার সভাপতি। আগে এই সংস্থার সহ সভাপতিও ছিলেন। গোন্ডার নবাবগঞ্জে কো-অপারেটিভ ভিলেজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি পদেও রয়েছেন করণ।
করণের জন্ম ১৯৯০ সালের ১৩ ডিসেম্বর। জাতীয় স্তরে ডাবল ট্র্যাপ শ্যুটার ছিলেন করণ। তাঁর এক কন্যা ও এক পুত্র বর্তমান। করণ রাম মনোহর লোহিয়া অবধ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও আইন পাশ করেছেন। অস্ট্রেলিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিপ্লোমাও রয়েছে।
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, এবারের নির্বাচনে ব্রিজ ভূষণ শরণ সিংকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে ফোনে কথা হয় ব্রিজ ভূষণের। তাঁকে প্রার্থী করা না হলেও তাঁর পুত্রকে যে প্রার্থী করা হবে, ফোনালাপে সেই বিষয়টিই চূড়ান্ত হয়। এই আসনে নির্বাচন ২০ মে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications