"ইন্ডিয়া সরকার গঠনের পরের দিনই তিহার থেকে ছাড়া পাব", কাউন্সিলরদের বললেন কেজরিওয়াল
Lok Sabha Election 2024: আবগারি দুর্নীতিতে মানি লন্ডারিংয়ে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির সুপ্রিমো সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন।
লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তাঁর জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর হয়। জামিনের মেয়াদ ১ জুন, অর্থাৎ লোকসভা নির্বাচনের সপ্তম দফা পর্যন্ত।

ফলে কেজরিকে ফের আত্মসমর্পণ করে তিহার জেলে যেতে হবে জুনের ২ তারিখ। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা জুনের ৪ তারিখ। সেই দিনটি গভীর উৎকণ্ঠায় কাটবে কেজরির। তাঁর কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। আজ দিল্লিতে দলের কাউন্সিরদের সঙ্গে মিলিত হন কেজরি।
সেই বৈঠকেই তিনি বলেন, তিহারে আমার সেলে দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফিড ১৩ জন অফিসার মনিটর করছেন। এমনও জানতে পেরেছি যে, ওই ফিড পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর বা পিএমওতে। ফলে মোদীজিও মনিটরিং করছেন। আমার বিরুদ্ধে তাঁর এত গাত্রদাহ কেন তা জানি না।
এরপরই কেজরি বলেন, আমাকে ২ জুন জেলে যেতে হবে। ৪ জুন জেলে বসেই নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখব। ইন্ডিয়া ব্লকের সরকার গঠন নিশ্চিত হলে আমি জুনের ৫ তারিখেই মুক্তি পাব। কেজরি বোঝাতে চেয়েছেন তিহার জেলে তাঁকে মানসিকভাবে ভেঙে ফেলার লাগাতার চেষ্টা চলছে।
কেজরি কাউন্সিলরদের আরও বলেন, বিজেপি আমাদের কাজ দেখে ভয় পাচ্ছে। কিন্তু মানুষ আম আদমি পার্টির নেতাদের ভালোবাসেন। উল্লেখ্য, গতকাল দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন কেজরিওয়াল। তাঁর গ্রেফতারির পর বিজেপি যে চাপ তৈরি করেছিল তাতে বিধায়করা যে দমে যাননি, কেজরিওয়াল তার প্রশংসাও করেন। কেজরির দাবি, তাঁর গ্রেফতারির পর ভেঙে না গিয়ে আপ আরও ঐক্যবদ্ধ হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications