Lok Sabha Election 2024: ভাইপো অজিত 'পাওয়ারফুল'! নির্বাচন কমিশনের নির্দেশে অস্বস্তিতে শরদ, হোঁচট ইন্ডিয়ায়
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে রয়েছে রাজ্যসভার নির্বাচন। সব রাজনৈতিক দলই কোমর বেঁধে তৈরি হচ্ছে। তবে মহারাষ্ট্রে হোঁচট খেলেন শরদ পওয়ার, অস্বস্তি বাড়ল ইন্ডিয়া জোটে।
কাকা নয়, ভাইপো অজিত পওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি হিসেবে মান্যতা দিল নির্বাচন কমিশন।

অজিত এখন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এনসিপি দলের ঘড়ি চিহ্নও নির্বাচনে ব্যবহার করতে পারবে অজিত পওয়ার-গোষ্ঠী। ফলে নির্বাচনের আগে দলের নতুন নাম বেছে নিতে হবে শরদ পওয়ারকে। জানা যাচ্ছে, কালকের মধ্যে জমা দিতে হবে তিনটি নাম। তার মধ্যেই একটি চূড়ান্ত হবে।
বেশিরভাগ বিধায়ক অজিতের সঙ্গে থাকাতেই আসল এনসিপি-র মান্যতা পেতে সুবিধা হলো বলে রাজনৈতিক মহলের অভিমত। দুই গোষ্ঠীর মতবিরোধের জেরে পার্টি সিম্বল কার দখলে থাকবে তা চূড়ান্ত হওয়ার বিষয়টি গিয়েছিল নির্বাচন কমিশনের কোর্টে। সেখান থেকেই এলো নির্দেশ।
নির্বাচন কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, ৬ মাসেরও বেশি সময় ধরে এই বিষয়ে ১০টি শুনানি হয়েছে। শরদ পওয়ারের শিবির থেকে জনপ্রতিনিধি-সহ নানা বিষয়ে যে সব দাবি করা হচ্ছিল বাস্তবের সঙ্গে তার কোনও মিল পাওয়া যায়নি বলে জানায় নির্বাচন কমিশন। সবদিক বিবেচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যসভার ভোট ইতিমধ্যেই শিয়রে চলে এসেছে। ফলে অল্প সময়ের মধ্যে এই নির্বাচনে শরদ-শিবিরকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। কে ভোট দেবেন তাও জানাতে হবে নির্বাচন কমিশনকে। এদিনের নির্দেশ আসার পর যেমন অজিত-শিবির উৎফুল্ল, তেমনই শিবসেনা, শরদ-গোষ্ঠী থেকে সমালোচনার ঝড় উঠেছে।
অজিত পওয়ার দাবি করেছিলেন, তাঁদের তরফে যে সব নথিপত্র পেশ করা হয়েছিল তা নির্বাচন কমিশন গ্রহণ করেই নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান অজিত। কংগ্রেস, এনসিপি, শিবসেনা মিলে তৈরি করা হয়েছিল মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি। যদিও গত জুলাইয়ে বিধায়কদের নিয়ে একনাথ শিণ্ডের বিজেপি-সেনা সরকারের হাত ধরেন অজিত।
অজিত উপ মুখ্যমন্ত্রী হওয়ার পরই দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেন কাকা শরদ পওয়ারকে। এরপরই নির্বাচন কমিশনের কাছে এনসিপির স্বীকৃতি দাবি করেন। যা অবশেষে আজ তিনি পেলেন। শরদকে এখন দলের নতুন নাম দিয়ে সেই চিহ্ন চেনানোর কঠিন চ্যালেঞ্জও সামলাতে হবে।
মহারাষ্ট্রের নেতা অনিল দেশমুখ বলেন, শিবসেনার মতোই একই ধরনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শরদ পওয়ার দলের প্রতিষ্ঠাতা, দীর্ঘ সময় দলের সভাপতি থেকেছেন। চাপের মুখে নির্বাচন কমিশন যেভাবে গণতন্ত্রকে হত্যা করল তা দুর্ভাগ্যজনক। শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, এই সিদ্ধান্তে অবাক নই। ৭০ হাজার কোটি টাকার দুর্নীতিতে যাঁর নাম জড়িয়েছে, তিনি এখন বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের মানুষের হয়ে যারা বলবে তাদেরই কণ্ঠরোধ করা হচ্ছে। এটি তারই এক পরিকল্পিত নমুনা।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications