Lok Sabha Election 2024: বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসলে...! সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি অমিত শাহের
Lok Sabha Election 2024: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে অমিত শাহ সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন।
প্রসঙ্গত, রাহুল গান্ধী বলেছেন, বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসলে, অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ প্রত্যাহার করে নেবে। এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি যদি অনগ্রসর শ্রেণি সংরক্ষণ প্রত্যাহার করতে চাইত, তাহলে তারা তা এতদিনে করে ফেলতো।

- বিভ্রান্ত করছেন রাহুল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাহুল গান্ধী বিজেপির বিরুদগ্ধে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, বিজেপি গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুবারই তারা নির্বাচিত হয়েছে। যদি বিজেপি সেই উদ্দেশ্য নিয়ে কাজ করত, তাহলে সংরক্ষণ শেষ হয়ে যেত। তাই রাহুল গান্ধীর মন্তব্য মিথ্যা ছাড়া আর কিছু নয়, বলেছেন তিনি।
- কোনও পুনর্বিবেচনা নয়
অমিত শাহ বলেছেন, কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় থাকবে, তত দিন তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের কোনও পুনর্বিবেচনা করা হবে না।
- আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীও
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণির ভাই-বোনেদের আশ্বস্ত করেছেন, যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন কেউ সংরক্ষণ প্রত্যা
হার করার সাহস করতে পারবে না।
- কংগ্রেসের সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্ন
সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কর্নাটকে ক্ষমতায় আসার পরে কংগ্রেস মুসলিমদের জন্য চার শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছিল। সেই চার শতাংশ সংরক্ষণ কাদের কোটা থেকে নেওয়া হয়েছিল, মানুষ কি তা জানে না, প্রশ্ন করেন তিনি। একইভাবে তারা তেলেঙ্গানায় ক্ষমতায় আসার পরে মুসলিমদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে।
- অনগ্রসর সংরক্ষণের বিরুদ্ধে কংগ্রেস
অমিত শাহ অভিযোগ করেছেন, কংগ্রেস সর্বদাই অনগ্রসর সংরক্ষণের বিরুদ্ধে। যে কারণে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যায়েও তাদের ন্্যায় বিচারের কোনও উদ্দেশ্য ছিল না। তিনি অভিযোগ করেছেন কংগ্রেসের জন্য এসসি, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীরা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
- ন্যায় বিচার করেছেন মোদী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দ্রৌপদী মুর্মুকে দেশের সর্বোচ্চ পদে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসী ভাইবোনেদের ন্যায়বিচারের কাজ করেছেন।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications