Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wayanad Lok Sabha bypoll: প্রথমবারের ভোটেই দাদা রাহুলকে 'হারালেন' প্রিয়াঙ্কা! স্ত্রী'য়ের জয়ে নাচলেন রবার্ট

Wayanad Lok Sabha bypoll: দাদার রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে লড়ে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। আমেঠি আসন থেকে জেতার পর ওয়ানাড় আসন ছেড়ে যান রাহুল গান্ধী। সেই আসনে উপ নির্বাচনে লড়ে রাহুলের থেকেও বেশি ভোট পেলেন প্রিয়াঙ্কা।

রাহুলের প্রাপ্তি ছিল ৩ লক্ষ ৬৪ হাজার ভোট। কিন্তু সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তিনি পেয়েছেন ৫ লক্ষ ৯৬ হাজার ভোট। ৪ লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন সোনিয়া কন্যা। আর এরপরেই ওয়ানাড়ে (Wayanad Lok Sabha bypoll) কার্যত অকাল দেওয়ালী দেওয়ালী দেখা যায়।

Lok Sabha bypoll

বাজি ফাটিয়ে-আবির খেলে বিজয় উৎসবে মেতে ওঠেন কংগ্রেস নেতা-কর্মীরা। নাচতে দেখা যায় খোদ রবার্ট বডরাকেও। স্ত্রী প্রিয়াঙ্কার জয়ে একেবারে চোখে মুখে তাঁর উচ্ছ্বাস ধরা পড়ে। রবার্ট বলেন, ওয়ানাডের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। প্রিয়াঙ্কা কতটা পরিশ্রমী সেখানকার মানুষ জানেন। অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীর সংসদে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধীর জামাতা।

ওয়েনাড়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআই প্রার্থী। তিনি ২০৯৯০৬ টি ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী নব্য হরিদাস। তিনি ১০৯২০২ টি ভোট পেয়েছেন। তবে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে ভোট গননা শুরু হতেই ক্রমশ এগিয়ে যাতে থাকেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রথমে ব্যালট গণনা হয় এরপর ইভিএম। দুটি ক্ষেত্রেই কংগ্রেস প্রার্থীর জয়জয়কার দেখা যায়। শেষমেশ একেবারে রেকর্ড ভোটে ওয়ানাড় থেকে জয় পেলেন কংগ্রেস নেত্রী। প্রচারে দেখা গেলেও কোনও দিন ভোটের ময়দানে নামেননি। প্রথমবারেই বাজিমাত।

আর এরপরেই রাহুল গান্ধীর সঙ্গেই ওয়েনাড় থেকে সাংসদ হিসাবে সংসদে গলা ফাটাবেন বোনা প্রিয়াঙ্কাও। জানা জাচ্ছ, এই ফলাফল সামনে আসার পরেই দিল্লিতে কংগ্রেস সদর দফতরে গিয়েছেন তিনি। রয়েছেন রবার্টও। দেখা হতে পারে সোনিয়া গান্ধীর সঙ্গেও। যদিও রাহুল গান্ধী দিল্লিতে নেই। তিনি রাজস্থান সফরে গিয়েছেন। ফলে প্রিয়াঙ্কার সঙ্গে কংগ্রেস সাংসদের দেখা নাও হতে পারে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+