দিল্লিতে হামলা চালাতে পারে পঙ্গপালের ঝাঁক, কৃষি বিভাগের পক্ষ থেকে সতর্কতা জারি
দিল্লিতে হামলা চালাতে পারে পঙ্গপালের ঝাঁক, কৃষি বিভাগের পক্ষ থেকে সতর্কতা জারি
উত্তরপ্রদেশের পর এবার পঙ্গপালের ঝাঁক হানা দিতে পারে রাজধানী দিল্লিতে। দিল্লি সরকার ইতিমধ্যেই প্রশাসনকে কীটনাশক স্প্রে করতে ও পতঙ্গনাশক রাসায়নিক ফসল, সবজি, উদ্যান ও ফলের বাগানো ছড়ানোর নির্দেশ দিয়েছে। যাতে সম্ভাব্য পঙ্গপালের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

সচেতনতামূলক অনুষ্ঠান
কৃষি বিভাগের যুগ্ম ডিরেক্টর এপি সাইনি বুধবার এক উপদেষ্টা জারি করে প্রশাসনকে জানিয়েছেন যে পঙ্গপালের হামলা প্রতিরোধ করার জন্য জনগণ ও কৃষকদের জন্য দিল্লিতে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই নোটিশে এও বলা হয়েছে, ‘পঙ্গপালের ঝাঁক যেহেতু দিনেই উড়ে বেড়ায় এবং রাতে বিশ্রাম নেয়, তাই আমাদের রাতে বিশ্রাম নিলে চলবে না।'

চারাগাছগুলিকে পলিথিন দিয়ে ঢেকে রাখতে
প্রশাসনকে বলা হয়েছে, কীটনাশক ক্লরপাইরিফোস ও ম্যালাথিওন স্প্রে করতে হবে। এগুলি ছাড়াও দিল্লি বন দপ্তরকে বলা হয়েছে যে নার্সারির চারাগাছগুলিকে পঙ্গপালের হাত থেকে বাঁচাতে পলিথিন দিয়ে ঢেকে রাখতে। বন দপ্তরের এক আধিকারিক বলেন, ‘গাছ ঢেকে রাখা সম্ভব নয়। কিন্তু নার্সারির চারাগাছগুলিকে ঢেকে রাখা সম্ভব হবে।' তিনি আরও বলেন, ‘চারাগাছগুলিকে পলিথিন দিয়ে ঢেকে রাখতে সেগুলু সরাসরি তাপ থেকেও রক্ষা পাবে। সুতরাং, আমরা কেবল তখনই এটি করব যখন আমরা নিশ্চিতভাবে জানতে পারব যে পঙ্গপালের ঝাঁক দিল্লির দিকে আসছে।'

রাসায়নিক ছড়ানোর ফলে দিল্লির পরিবেশের ক্ষতি
ওই আধিকারিক জানান যে দিল্লি মতো শহরে রাযায়নিক স্প্রে করা তা পরিবেশের পক্ষেও ক্ষতিকর। তিনি বলেন, ‘যদি আমরা সবজি, গাছ ও চারাগাছের ওপর পঙ্গপালের আক্রমণ আটকাতে রাসায়নিক স্প্রে করি তবে সেটা পরিবেশের পক্ষেও যে কতটা ক্ষতিকর হবে তা আমাদের মেনে নিতে হবে।' দিল্লিতে ১৪টি সরকারি নার্সারিতে ১৪ লক্ষ চারাগাছ রয়েছে।

চার ধরনের পঙ্গপাল
সম্প্রতি ভারত মরুভূমি পঙ্গপালের ঝাঁকের সঙ্গে মোকাবিলা করছে। এই পতঙ্গ ইতিমধ্যেই রাজস্থানে ঢুকে ফসল ধ্বংস করে দিয়েছে এবং পাঞ্জাব, গুজরাত ও মধ্যপ্রদেশেও একই দশা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভারতে চার ধরনের পঙ্গপাল লক্ষ্য করা যায়, মরুভূমি পঙ্গপাল, মিগ্রাটরি পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছের পঙ্গপাল। এদের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হল মরুভূমি পঙ্গপাল।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications