কানে লাফাচ্ছে জ্যান্ত মাকড়সা, হাসপাতালে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
বেঙ্গালুরুর বাসিন্দা এক মহিলার কান ব্যথা করছিল। হাসপাতালে চিকিৎসা করাতে এসে দেখা গেল, কানে জ্যান্ত মাকড়সা লাফালাফি করে বেড়াচ্ছে।
কানে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা এক মহিলা। পরীক্ষার পর যা বেরল তাতে চক্ষু চড়কগাছ মহিলার। ডাক্তাররা দেখলেন, কানে জ্যান্ত মাকড়সা লাফালাফি করে বেড়াচ্ছে।
মহিলার রোগীর নাম লক্ষ্মী। তার কানে ঢুকে পড়েছিল মাকড়সাটি। কানে আলো ধরে চোখ রাখলেই স্পষ্ট দেখা যাচ্ছিল, ভিতরে নড়াচড়া করছে মাকড়সা। তবে কিছুক্ষণ পর নিজেই কান থেকে বাইরে বেরিয়ে আসে সেটি।

তবে ততক্ষণে মাকড়সা কানে ঢুকেছে জানতে পেরেই চিলচিৎকার জুড়ে দিয়েছেন লক্ষ্মী নামের রোগীটি। ডাক্তাররা যত বলছেন ধৈর্য্য ধরতে, ততই যেন ধৈর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে লক্ষ্মীর। অবশেষে আটপেয়ে মাকড়সা বেরিয়ে এলে শান্ত হন তিনি, স্বস্তির নিঃশ্বাস ফেলেন ডাক্তাররাও। তবে মাকড়সাটি বেরিয়ে যাওয়ার পর সুস্থই রয়েছেন বেঙ্গালুরুর বাসিন্দা এই মহিলা।
পরে জানা গিয়েছে, কীভাবে লক্ষ্মীর কানে মাকড়সা ঢুকেছে। ঘটনা হল, তিনি বারান্দায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভেঙে দেখেন কানে অস্বস্তি হচ্ছে। মেয়েকে দিয়ে দেখিয়ে কিছু চোখে পড়েনি। পরে যত সময় গিয়েছে, কানে অসহ্য ব্যথা হতে শুরু করে। এরপর উপায় না দেখে হাসপাতালে এলেই জানা যায় লক্ষ্মীর কানে আস্তানা গেড়েছে জ্যান্ত মাকড়সা।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications