আদালত চত্বরে হঠাৎই ব্যাঘ্র শাবক! চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে
চিতাবাঘের শাবককে দেখে হঠাৎ আতঙ্ক ছড়াল সিমলার বাসিন্দাদের মধ্যে। চাক্কারে জেলা আদালত চত্বরে একটি গাড়ির তলায় দেখা মেলে শাবকের।
চিতাবাঘের শাবককে দেখে হঠাৎ আতঙ্ক ছড়াল সিমলার বাসিন্দাদের মধ্যে। চাক্কারে জেলা আদালত চত্বরে একটি গাড়ির তলায় দেখা মেলে শাবকের। খবর যায় পুলিশ ও বন দফতরে। বন দফতরের আধিকারিকরা গিয়ে চিতাবাঘের শাবকটিতে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত চত্বরে গাড়ির তলায় আশ্রয় নিয়েছিল চিতাবাঘের শাবকটি।
বন দফতরের আধিকারিক হিমাংশু জানিয়েছেন, মল রোডে পুলিশের কন্ট্রোল রুম থেকে তারা একটি ফোন পেয়েছিলেন। বলা হয়েছিল চাক্কারে চিতাবাঘের বাচ্চার সন্ধান পাওয়া গিয়েছে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শাবটিকে উদ্ধার করেন। কোনও ঘুমপাড়ানি গুলি নয়, জালের সাহায্যেই চিতাবাঘের শাবকটিকে ধরা হয়। পরে ওই শাবকটিকে টুটি কান্ডি রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
Himachal Pradesh: A leopard cub was rescued by wildlife wing of the forest department from the parking area near judicial complex in Shimla, earlier today. pic.twitter.com/efWxehpSFe
— ANI (@ANI) November 27, 2018
চিতাবাঘের শাবকটিকে ধরা মোটেও সহজ কাজ ছিল না বলে জানিয়েছেন বনাধিকারিকরা। পার্কিং-এ রাখা গাড়ির তলায় বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিল চিতাবাঘের শাবকটি।
প্রাথমিকভাবে বন দফতরের কর্মীদের অনুমান, মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছে শাবকটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications