বেনামি সম্পত্তি কেলেঙ্কারিতে ফাঁসল লালুর পরিবার, যেতে হতে পারে জেল
বেনামি সম্পত্তির রাখার অভিযোগে রাবড়ি যাদব সহ লালুর পরিবারের ৬ সদস্যকে নোটিস আয়কর দফতরের। রাজনৈতিক চক্রান্ত, পাল্টা অভিযোগ লালুর।
এবার বেনামি সম্পত্তির গেরোয় লালু প্রসাদ যাদবের পরিবার। বেনামি সম্পত্তি আইনে লালুর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব ও মেয়ে মিসা ভারতী সহ ছজনকে নোটিস পাঠাল আয়কর দফতর। বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি জমির প্লট।

এই প্লটগুলি মূলত ও দিল্লি ও পাটনায় বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে। এই সম্পত্তির মধ্যে রয়েছে, দিল্লির ভিজওয়াসানে একটি বাগানবাড়ি ও নিউ ফ্রেন্ডস কলোনিতে একটি বাংলো। ভিজওয়াসানের বাগানবাড়িটি মিশাইল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত হলেও এই সম্পত্তির সুবিধাভোগী লালু কন্যা ওরাজ্যসভার সাংসদ মিসা ভারতী ও জামাই শৈলেশ কুমার। একইরকমভাবে নিউ ফ্রেন্ডস কলোনির বাংলোটি এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত থাকলেও সুবিধাভোগী হলেন ছেলে তেজস্বী যাদব ও লালুর দুই মেয়ে চন্দা ও রাগিনী।
এই সম্পত্তিগুলি মাত্র ৯.৩২ কোটি টাকা দিয়ে কেনা হলেও আয়কর দফতরের হিসেবে এই বাগানবাড়ি ও বাংলোর বর্তমান বাজারদর ১৭০ থেকে ১৮০ কোটি টাকা। গত মাসে বেনামি সম্পত্তি নিয়ে ধরপাকড় চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে গিয়েই এই তথ্য সামনে আসে আয়কর দফতরের কর্তাদের।
অবশ্য লালু বা তাঁর পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ করেছেন আরজেডি সুপ্রিমো। একই দাবি করেছেন লালুর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এমনকি আয়কর দফতরের নোটিসের কথাও অস্বীকার করেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications