Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Holi 2025: ধর্ষণ-খুনকাণ্ডে আতঙ্ক, হোলিতে মাছি তাড়াচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ এই পর্যটনস্থল

Holi 2025: হোলিতে গমগম করত গোটা এলাকা। বিদেশিদের ভিড় লেগেই থাকত। রঙের উৎসবে ঘুচে যেত দেশ বিদেশের কাঁটাতারের গন্ডি। সেই হাম্পি এখন মাছি তাড়াচ্ছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া কর্ণাটকের এই এলাকায় পর্যটকদের তাড়া করছে ভয়। আতঙ্কে এলাকা ছাড়ছেন তারা। তার কারণ, গত ৬ মার্চ ধর্ষণ ও খুনের মতো হাড়হিম ঘটনা ঘটে গিয়েছে হাম্পিতে।

হাম্পির অনতিদূরে সানাপুর গ্রাম। গঙ্গাবতী তালুকে অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল এটি। গত ৬ মার্চ ঘটে গিয়েছে নৃশংস ঘটনা। ইজরায়েলের এক বিদেশিনী পর্যটককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে হোম স্টে-র মালকিনকেও গণধর্ষণের অভিযোগ ওঠে। স্রেফ তাই নয়, খুন করা হয় এক ব্যক্তিকেও। আর এরপরই ভয়ে সিঁটিয়ে রয়েছেন পর্যটকরা। আতঙ্কে এলাকা ছেজ়ে অন্যত্র নিরাপদ পর্যটনস্থলের দিকে পা বাড়াচ্ছেন তারা।

hampi

কেন মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন? প্রশ্নে পর্যটকদের অনেকেই মুখ খুলছেন না। আবার অনেকেই ওই এলাকার নিরাপত্তা নিয়ে সরাসরিই নিজেদের আশঙ্কার কথা জানাচ্ছেন। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় ৩০০টি বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। ১০ কিলোমিটার পাড় বরাবর বাসাপুর, সানাপুর, বীরূপাপুপরাগড্ডে, আনেগুন্দি ও হনুমানাহল্লি এলাকায় রয়েছে হোম স্টে-এর ব্যবস্থা। হাম্পি, কামালপুর, আনেগুন্দি, পম্পা লেক ও অঞ্জনাদ্রি এলাকায় যারাই ঘুরতে আসেন, এই হোলির সময় তারা সানাপুর লেকের ধারে রঙের উৎসবে যোগ দেন।

হোলির প্ল্যান করেই এসেছিলেন পর্যটকরা। ১৪ মার্চ পর্যন্ত বুকিং ছিল অনেক পর্যটকের। কিন্তু আগেই তা বাতিল করে চলে যাচ্ছেন পর্যটকরা। এদের মধ্যে সিংহভাগই বিদেশি পর্যটক। তুলনামূলক নিরাপদ স্থানের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন তারা। সানাপুরের মতোই রাজস্থানের পুস্করেও সমানভাবে খেলা হয় হোলি। সেখানেই পাড়ি দিচ্ছেন পর্যটকরা। অনেকে আবার বেঙ্গালুরুর হোসাপেটে চলে যাচ্ছেন। পর্যটনের ভরা মরসুমে কার্যত মাছি তাড়াতে চলেছে হাম্পির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই রিসর্ট ও হোম-স্টেগুলিতে কড়া নজরদারি ও তল্লাশি চালাচ্ছে পুলিশ। হোলির মাঝে সবসময় আতঙ্ক তাড়া করছে পর্যটকদের। আর তাই সুন্দর করে সাজানো একের পর এক হোটেল, রিসর্ট, হোম স্টে হোলির দিনে জনশূন্য। সানাপুরের এক রিসর্ট মালিক জানান, "দেশি ও বিদেশি পর্যটক মিলিয়ে প্রায় ৪০০টি প্রি বুকিং বাতিল হয়েছে হোলির দিনে। হোলি উদযাপন করার কথা ছিল তাদের।"

অপর এক রিসর্ট মালিকের কথায়, "হোলির সময় তুঙ্গে ব্যস্ততা থাকে এই সমস্ত এলাকায়। ব্যবসায় লাভ করার এটাই মোক্ষম সময়। ধর্ষণ ও খুনের মামলায় প্রি বুকিং বাতিল হয়ে গিয়েছে। কোনও পর্যটক আসছেন না। ৭০ শতাংশ পর্যটক তাদের বুকিং বাতিল করে দিয়েছে।" পুলিশ সুপারের দাবি, প্রশাসনের নজর এড়িয়েই এতদিন বেআইনিভাবে সবাই হোম স্টে রিসর্ট চালিয়েছে। সমস্ত অবৈধ রিসর্ট বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+