Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Train: টাটানগর যাওয়া এখন আরও সহজ! আরও একটি বন্দে ভারত পাচ্ছে এই রাজ্য

Vande Bharat Train: দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। একাধিক রুটে ছুটছে নয়া এই ট্রেন। কয়েক বছরের মধ্যে রীতিমত ভরসার ট্রেন হয়ে উঠেছে দেশের প্রথম এই হাই স্পিড ট্রেন। চলতি বছরে আরও একগুচ্ছ বন্দে ভারত ট্রেনের টার্গেট রয়েছে রেলমন্ত্রকের (Indian Rail)।

আর সেই লক্ষ্যেই কাজ চলছে। বিশেষ করে যে সমস্ত রুটে যাত্রীদের ভিড় বেশি রয়েছে সেই সমস্ত রুটের জন্য বিশেষ এই ট্রেনের ঘোষণা হতে পারে বলে খবর। যার মধ্যে একটি পাটনা-টাটানগর। খুব শীঘ্রই নয়া এই রুটের জন্য নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) ঘোষণা হতে পারে।

Vande Bharat Train

  • Vande Bharat Train: পাটনা-টাটা নগর বন্দে ভারত -

সিএনবিসি আবাস রিপোর্ট, দক্ষিণ পূর্ব রেলওয়ে জোন টাটা নগর এবং পাটনার মধ্যে নতুন একটি বন্দে ভারত (Vande Bharat Train) ট্রেনের সূচনা হতে পারে। রেলওয়ে বোর্ড সূত্রের খবর, টাটা নগর এবং পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই এর ঘোষণা হতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

  • Vande Bharat Train: যাত্রা সময় কমে যাবে -

ঝাড়খণ্ডের টাটা নগর এবং বিহারের পাটনার মধ্যে চলবে। ইতিমধ্যে নতুন একটি 'দেশি বুলেটে'র (Vande Bharat Train) রেক চক্রধরপুরে পৌঁছে গিয়েছে। এই পরিষেবা হাজার যাত্রীদের জন্য বড় বদল আসবে। রিপোর্ট মোতাবিক, বন্দে ভারতের এই ট্রেন ১৩০-১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটবে। ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে দুই স্টেশনের মধ্যে চলাচল করবে এই ট্রেন। অন্য ট্রেনে টাটা নগর এবং পাটনার মধ্যে যেতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লেগে যায়।

  • Vande Bharat Train: খুব শীঘ্রই সময় জানাবে রেল

খুব শীঘ্রই পাটনা এবং টাটা নগরের মধ্যে নতুন বন্দে ভারতের (Vande Bharat Train) সময় জানাতে পারে ভারতীয় রেল (Indian Rail)। প্রকাশিত খবর খবর, আধিকারিকদের এই বইষয়ে প্রস্তুতি নিতেও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, টাটা নগর থেকে এটি দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস রাঁচি এবং হাওড়ার মধ্যে চলাচল করে। বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার বাজেট পেশ করেন নির্মলা সীতারমন।

এই বাজেটে রেল নিয়ে একাধিক ঘোষণার প্রত্যাশা থাকলেও তেমন কিছু নেই। বন্দে ভারত (Vande Bharat Train) কিংবা বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে তেমন কোনও ঘোষণা হয়নি। তবে আগামিনে এই বিষয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+