কাশ্মীরের নেতাদের 'ডিটেনশন' ঘিরে বড়সড় উদ্যোগ শুরু ! রাজ্যপালের কাছে গেল পরামর্শ
কেটে গিয়েছে ৫০ দিন । গত ৫ অগাস্ট থেকে টানা বন্দিদশার মধ্যে রয়েছেন উপত্যকার একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ , তাঁর ছেলে ওমর, বিরোধী দলনেত্রী মেহবুবা মুফতি সহ অনেকেই রয়েছেন গৃহবন্দি।

রাজ্যপালকে পরামর্শ
জানা গিয়েছে, এবার এই নেতাদের বন্দি দশা থেকে মুক্তির বিষয়ে উদ্যোগ নিতে শুরু করেছে প্রশাসন। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের পরামর্শ দাতা ফারুক খান তেমনই পরামর্শ দিয়েছেন উপত্যকার রাজ্যপালকে। এবিষয়ে খান নিজে মন্তব্য করেন, 'একের পর এক নেতার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তবেই তাঁদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। '

৪০০ জন 'ডিটেনশন' এ
প্রসঙ্গত উপত্যকায় ৪০০ জন রাজনীতিবিদ 'ডিটেনশন' এর আওতায় রয়েছেন। কেউ গৃহবন্দি। কেউবা রয়েছেন প্রশাসনিক বন্দি দশায়। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার সময় থেকেই চলছে এই পরিস্থিতি।

অ-বিজেপি দলগুলির উপর থেকে বিধি নিষেধ সরানো হল
জানা গিয়েছে, যে সমস্ত দল অবিজেপি, যেমন কংগ্রেসের নেতাদের উপর থেকে তুলে নেওয়া হয়েছে বিধি নিষেধ। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ভূস্বর্গের কংগ্রেস নেতা রমন ভল্লা। তবে , কাশ্মীরের আঞ্চলিক দলগুলির নেতাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলা হয়নি।
-
মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications