Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্ণাটক সংকটে বিক্ষুব্ধ কং বিধায়করা সন্ত্রস্ত! পুলিশকে পাঠানো চিঠিতে আতঙ্কের কথা প্রকাশ্যে আসছে

প্রায় এক সপ্তাহব্যাপী কর্ণাটকের বিধানসভা টানমাটাল পরিস্থিতিতে। সেরাজ্যের রাজনৈতিক জট যেন ক্রমেই জটিল আকার নিয়ে চলেছে।

প্রায় এক সপ্তাহব্যাপী কর্ণাটকের বিধানসভা টালমাটাল পরিস্থিতিতে। সেরাজ্যের রাজনৈতিক জট যেন ক্রমেই জটিল আকার নিয়ে চলেছে। কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়কদের মন ফিরে পেতে হাত শিবিরের মরিয়া প্রচেষ্টায় একের পর এক বাধা সামনে আসতে শুরু করেছে! অন্যদিকে বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা হাত শিবিরের নেতাদের তরফে একাধিক আশঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন। এদিকে কংগ্রেসের এই দড়িটানাটানিতে রীতিমতো আয়েশে রাজনৈতিক দাবার ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।

কর্ণাটক সংকটে বিক্ষুব্ধ কং বিধায়করা সন্ত্রস্ত! পুলিশকে পাঠানো চিঠিতে আতঙ্কের কথা প্রকাশ্যে আসছে

বিজেপি শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরপ্পা বলেই দিয়েছেন, কংগ্রেসকে হয় আস্থা ভোট জিততে হবে, নয়তো সরে যেতে হবে। এদিকে, তড়িঘড়ি ঘর গোছাতে কংগ্রেস যেনতেন প্রকারে নিজেদের বিক্ষুব্ধ বিধায়কদের ঘরে ফের শিবিরে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে। আর তার মাঝেই আজ গুলাম নবি আজাদ, কমল নাথ সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের বৈঠক রয়েছে আজ। সেই বৈঠক থেকে বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা করার কথা উঠে আসছে কংগ্রেস শিবির থেকে । তবে বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা বলছেন, তাঁরা কোন মতেই মল্লিকার্জুন খার্গে, গুলাম নবি আসাজদের সঙ্গে দেখা করতে চান না। কারণ তাঁরা আশঙ্কা করছেন, এই সাক্ষাৎ তাঁদের ক্ষতি ডেকে আনতে পারে। এই মর্মে একটি চিঠিও পুলিশের কাছে পাঠিয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা।

এই সমস্ত ডামাডোলের মধ্যে কংগ্রেসের কাছে স্বস্তির খবর, বিধায়ক এমটিবি নাগরাজ। এই বিক্ষুব্ধ কংগ্রেস নেতা ইস্তফা জমা দিলেও , ফের একবার ফিরে আসতে চেয়েছেন কংগ্রেস শিবিরে। আর নাগরাজকে সামনে রেখেই আশার আলো দেখছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি নিজের মতো করে ঘুঁটি সাজিয়ে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে বলেই মতো ওয়াকিবহাল মহলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+