Karnataka Election: গাড়ি বলতে রয়েছে শুধু ট্রাক্টর! মনোনয়ন জমা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর
আর কয়েকদিন পর কর্নাটক বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন দলের তাবড় নেতারা ইতিমধ্যে মনোনয়ন জমা করেছেন। তার মধ্যে অন্যতম হলেন ডিকে শিবকুমার, এইচডি কুমারস্বামী, এইচডি রেভন্না, ভি সোমন্না, বিওয়াই বিজয়েন্দ্ররা। সব দল মিলিয়ে ইতিমধ্যে ৮৪২ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন।
এর মধ্যে ভারতীয় জনতা দলের তরফে ১৯৮ জন, কংগ্রেসের তরফে ১৯৫ জন, জেডিএসের তরফে ৮৬ জন, আদমি পার্টির তরফে ৫০ জন এবং বহুজন সমাজ পার্টির ১৭জন মনোনয়ন জমা করেছেন। এছাড়াও অন্য ছোট দলের তরফে ১৩৪ জন মনোনয়ন জমা করেছেন। তার পাশাপাশি ১৪ জন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন।

জিডিএসের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সম্পত্তি আগের থেকে খুবই সামান্য বেড়ছে বলে তিনি মনোনয়নপত্রে জানিয়েছেন। তাঁর এবং তাঁর স্ত্রী, যিনি নিজেও বিধায়ক ছিলেন, তাঁদের দুজনের সম্পত্তির পরিমাণ ১৮১.২৯ কোটি টাকা। ২০১৮ সালে সেই সম্পদের পরিমাণ ছিল ১৬৭ কোটি টাকা।
কুমারস্বামী মনোনয়নপত্রে সম্পদের যে বিবরণ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর কাছে কুড়িটি গরু যার মূল্য ৬.৪ লক্ষ টাকা, ৫২ টি ভেড়া যার মূল্য ৬.১৪ লক্ষ টাকা, এছাড়াও কিছু ডেয়ারির যন্ত্রপাতি রয়েছে। যার মূল্য ১.৪৮ কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য হল - তাঁর নিজের কোনও গাড়ি নেই। শুধুমাত্র একটি ট্রাক্টর কুমার স্বামীর নামে রেজিস্টার্ড রয়েছে।

কুমারস্বামীর ছেলে নিখিল রামনগর থেকে এবার ভোটে লড়ছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৭ কোটি টাকা। এর আগে ২০১৯ সালে তিনি মাণ্ডিয়া থেকে ভোটের লড়ে পরাজিত হন। সেই সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা।

কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার কনকপুরা থেকে মনোনয়ন জমা করেছেন। তিনি এ রাজ্যের ধনী প্রার্থীদের অন্যতম। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩৫৮ কোটি টাকা। ২০১৮ সালে তিনি যখন মনোনয়ন জমা করেন সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৮৪০ কোটি টাকা, যা পাঁচ বছরে ৬২ শতাংশ বেড়েছে।
তবে সবচেয়ে বেশি যিনি শোরগোল ফেলে দিয়েছেন, তিনি হলেন কর্নাটকের মন্ত্রী তথা বর্তমান শাসক দলের নেতা এন নাগরাজু। তিনি মনোনয়ন পত্রে জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬০৯ কোটি টাকা। তিনি সোমবার নিজের মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির টিকিটে হোসকোটে বিধানসভা কেন্দ্র থেকে। নিজের মনোনয়ন পত্রে নাগরাজু নিজের পেশা হিসাবে কৃষিকাজ ও ব্যবসাকে উল্লেখ করেছেন।
কেবল নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা মন্ত্রী নাগরাজুর স্ত্রী শান্তাকুমারী গৃহবধূ। দুজনের মিলে অস্থাবর সম্পত্তি ৫৩৬ কোটি টাকা বলে নাগরাজু জানিয়েছেন। এছাড়া দুজনের ১০৭৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে বলেও নাগরাজু জানিয়েছেন। ২০২০ সালে তিনি যখন ভোটে লড়েছেন তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১২২০ কোটি টাকা।
-
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম










Click it and Unblock the Notifications