প্রকাশিত হল কর্ণাটকের কমন এন্ট্রান্স টেস্টের ফল, জানতে চোখ রাখুন এই ওয়েবসাইটগুলিতে
কর্ণাটকের কমন এন্ট্রান্স টেস্টের ফল প্রকাশিত হয়েছে। তিনটি ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।
শুক্রবার প্রকাশিত হল কর্ণাটক রাজ্যের ২০১৮ সালের কমন এন্ট্রান্স টেস্টের ফলাফল। কর্ণাটক এক্সামিনেশন্স অথরিটি (কেইএ) জানিয়েছে kea.kar.nic.in, cet.kar.nic.in এবং karresults.nic.in এই তিন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এর কোনও একটি ওয়েবসাইটে ঢুকলেই রেজিস্ট্রশন নম্বর দেওয়ার জায়গা আসবে। সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে 'সাবমিট'-এ ক্লিক করলেই পরীক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ জুন থেকে। ওইদিন থেকে সারা রাজ্যে মোট ১৬ টি কেন্দ্রে নথি যাচাই-এর কাজ শুরু হবে। কাউন্সেলিং পর্ব পরিচালনা করবে কেইএ এবং মেডিকেল এডুকেশন দপ্তর।
এই পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং-এ শীর্ষস্থান পেয়েছেন বিজয়পুর জেলার শ্রীধর দোদামনি। তার পরেই আছেন দক্ষিণ কানাড়ার নারায়ণ পাই। বেঙ্গালুরু শহর থেকে প্রথম তথা সারা রাজ্যে চতুর্থ হয়েছেন তুহিন গিরিনাথ। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বেঙ্গালুরুরই অনীতা জেমস। সার্বিক তালিকায় তিনি পঞ্চম স্থানে আছেন।

এই পরীক্ষার ফল অবশ্য আগেই তৈরি ছিল। সাধারণত শিক্ষামন্ত্রীই এই ফল ঘোষণা করেন। কিন্তু কর্ণাটকে সদ্য নির্বাচন হয়েছে। এখনও রাজ্যে কোনও শিক্ষামন্ত্রী শপথ নেননি। তাই এতদিন ফল ঘোষণা স্থগিত ছিল। এর আগে, কেইএ উচ্চশিক্ষা সচিবকে ফলাফল ঘোষণার অনুমতি দেওযার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। অবশেষে, সরকার মাডিকাল এডুকেশন দপ্তরের অতিরিক্ত সচিব এবং উচ্চশিক্ষার বিভাগের প্রধান সচিবকে ফল ঘোষণার অনুমতি দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications