কানপুরে রক্তলীলা চালানো গ্যাংস্টার দুবে কোথায় ধরা পড়ল সিসিটিভি ফুটেজে! রুদ্ধশ্বাস তল্লাশি পুলিশের
গোটা উত্তরপ্রদেশ সহ আরও একাধিক এলাকায় সাদা পোশাকে ঘুরছে পুলিশ। মোট ১০০ টি লোকেশনে ২৫ টি পুলিশের টিম। পাখির চোখ 'শিবলি ডন' দুবে। কানপুরে গত শুক্রবার ৮ জন পুলিশকে রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন করেছিল এই বিকাশ দুবের গ্যাং। আর সেই বিকাশ গা ঢাকা দিয়ে এই মুহূর্তে কোথায়, তা পুলিশের কাছে খবর এসে গিয়েছে।

কোথায় বিকাশ দুবে?
উত্তরপ্রদেশ এসটিএফ খোঁজ পেয়েছে হরিয়ানার ফরিদাবাদে বিকাশ দুবে পৌঁছেছে। সেখানে একটি হোটেলে সে ভাড়া নিয়ে ছিল। ঘটনার সত্যতা হোটেলের সিসিটিভি ফুটেজে এসেছে। এদিকে পুলিশের চোখে ধুলো দিতে বিকাশ নিজের ফোনের শেষ লোকেশনে মধ্যপ্রদেশ সীমান্ত দেখিয়ে ফোন অফ করে দেয়। এরপরই ফরিদাবাদের কথা জানা যায়।

নৃশংস হত্যাকান্ড
যে সমস্ত পুলিশকর্মীকে এনকাউন্টারের রাতে খুন করা হয়, তাঁদের দেহ পরে টুকরো টুকরো করা হয়েছে। বিল্লাহউরের এক পুলিশ অফিসারের মস্তক দেহ বিচ্ছিন্ন করে বিকাশ দুবের গুণ্ডারা। এখানেই শেষ নয়, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, এই অফিসারের পায়ের আঙুল ঠান্ডা মাথায় কেটে ফেলা হয়েছে। এই অফিসারের পায়ের আঙুল ঠান্ডা মাথায় কেটে ফেলা হয়েছে।

ঘটনার দিন ভোররাতে গোটা গ্রাম লোডশেডিং!
পুলিশ যখন বিকাশকে ধরতে কানপুর দেহাত এলাকার বিকর্ু গ্রামে ঢোকে তখন দেখতে পায়, পদে পদে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে গ্রামের রাস্তায় একের পর এক আর্থ মুভার ছিল, পরে গোটা গ্রাম পুলিশ ঢুকতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর এই বিদ্যুৎ বিছিন্ন হওয়ার ঘটনা থেকেই পুলিশের প্রাথমিক অনুমান ছিল যে বিকাশকে পাকড়াও করার খবর সম্পর্কে তথ্য কেউ ডনকে দিয়ে দিয়েছে।

সর্ষের মধ্যেই ভূত!
বিদ্যুৎ দফতরে তল্লাশি জানিয়ে পুলিশ জাবতে পারে, সেই রাতে একটি নম্বর থেকে ফোন আসে। আর তাতে বলা হয়, যে বিক্রু গ্রামে (বিকাশের গ্রাম) যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে সেই ফোন নম্বর মিলিয়ে দেখা যায়, সেটি এক পুলিশ কর্মীর। ফলে পুলিশের মধ্যে থেকেই যে বিকাশের কাছে তল্লাশি সম্পর্কে খবর আগেভাগেই পৌঁছে ছিল, সে প্রমাণ আপাতত উত্তরপ্রদেশ পুলিশের হাতে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications