মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের, বাঁচল মধ্যপ্রদেশের কৃষকরা
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। এদিন পদে বসেই সবার প্রথমে কৃষকদের ঋণ মকুবের ফাইলে সই করলেন তিনি।
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। বিরোধী শিবিরের একগাদা শীর্ষ নেতা এদিন উপস্থিত ছিলেন কমলনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে। দলের সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কমলনাথ তাঁরই প্রতিশ্রুতি পূরণ করলেন।

এদিন পদে বসেই সবার প্রথমে যে ফাইলে সই করলেন কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হল।
Bhopal: Madhya Pradesh Chief Minister Kamal Nath signs on the files for farm loan waiver pic.twitter.com/NspxMA8Z6i
— ANI (@ANI) December 17, 2018
সব রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রাহুল। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, সরকারে এলে সাত দিনের মধ্যে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করে দেবে কংগ্রেস সরকার।
সেইমতো ক্ষমতায় এসে কমলনাথ সবার প্রথমে রাহুলের প্রতিশ্রুতিই রক্ষা করলেন। সবার প্রথমে কৃষিঋণ মকুবের ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications