Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিন্না-আজম-মুখতার নাকি জনধন-আধার-মোবাইল, সিদ্ধান্ত নিতে হবে উত্তরপ্রদেশের জনতাকেই, বললেন শাহ

প্রথমে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং তার পর তাঁর সহযোগ সুহেলদেব ভারতীয় সমাজবাদী পার্টির নেতার মন্তব্যে উত্তরপ্রদেশের রাজনীতিতে হঠাৎ করেই চর্চায় চলে এসেছেন পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্না৷ অখিলেশের মুখে জিন্নার প্রশংসা ও তাঁকে গান্ধী, নেহরু, প্যাটেলদের সঙ্গে জিন্নাকে একই আসনে বসানোর জন্য সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে৷ এবার সেই বিতর্ককেই আরও খোঁচা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইউপির একটি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনে এসে শনিবার শাহ বলেন, জিন্না-আজম-মুখতার নাকি জনধন-আধার-মোবাইল, কী চান উত্তরপ্রদেশের মানুষ সিদ্ধান্ত নিতে হবে উত্তরপ্রদেশের জনগণকেই।

অখিলেশের তোষণের রাজনীতিকে তোপ শাহের!

অখিলেশের তোষণের রাজনীতিকে তোপ শাহের!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের তোষণের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করেন৷ তিনি বলেন, উত্তরপ্রদেশের কথা উঠলেই সমাজবাদী পার্টির কাছে কেবল জিন্না, আজম খান এবং মুখতার আনসারির 'জেএম'রা থাকে। এদিন অমিত শাহ আজমগড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ছিলেন, বিশ্ববিদ্যালয়টি ওবিসি আইকন রাজা সুহেলদেবের নামে নামকরণ করা হবে বলে জানা গিয়েছে৷ সম্প্রতি অখিলেশ যাদবের ওম প্রকাশ রাজভারের দল সুহেলদেব ভারতীয় সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়েছে৷ তারই উত্তর হিসাবে এটি একটি পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

সমাজবাদী পার্টিকে এক হাত নেন অমিত শাহ!

সমাজবাদী পার্টিকে এক হাত নেন অমিত শাহ!

এদিন আজমগড়ে শাহ বলেন, সমাজবাদী পার্টির শাসনে সন্ত্রাসের অভয়ারণ্য এবং মৌলবাদী চিন্তার জন্য পরিচিত ছিল আজমগড়। এই জায়গাকে দেশবিরোধী কার্যকলাপের আস্তানা বানানো হয়েছিল। কিন্তু আজ, এখানে একটি মা সরস্বতী ধাম (বিশ্ববিদ্যালয়) স্থাপন করা হচ্ছে যা আজমগড়ের চিত্র পাল্টে দেবে। শাহ নিজের বক্তব্যে আরও উল্লেখ করেন আরও বেশ কিছু ঘটনা সন্ত্রাসবাদের যেখানে ইন্ডিয়ান মুজাহিদিনের সন্দেহভাজন ক্যাডারদের আজমগড়ে ধরা পড়েছিল।

অমিতের JAM তত্ত্ব!

অমিতের JAM তত্ত্ব!

এরপরই অমিত শাহ বলেন, আমরা জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং মোবাইলের (JAM) এর ব্যবস্থা করছি সাধারণ মানুষের জন্য। সমাজবাদী পার্টি, জিন্না, আজম খান এবং মুখতারের ( জেএএম) অফার করছে। আপনাাের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন JAM চান - বিজেপির না এসপির? তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় অখিলেশ যাদব জিন্নার মধ্যে মহৎ তত্ব খুঁজে পাচ্ছেন। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোকও বসে আছেন, বলুন তো এমন কেউ আছে যে জিন্নার মধ্যে ভালো কিছু খুঁজে পান? এদিনের আজমগড় জনসভায় সাধারণ মানুষের ভালো উপস্থিতি দেখে প্রশ্ন করেন শাহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+