অনন্তনাগে নিকেশ পুলওয়ামা হামলার চক্রী জঈশ জঙ্গি সজ্জদ ভাট
অবশেষে নিকেশ করা গিয়েছে দুর্ধর্ষ জঙ্গি সজ্জদ ভাটকে।
অবশেষে নিকেশ করা গিয়েছে দুর্ধর্ষ জঙ্গি সজ্জদ ভাটকে। অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয়েছে পুলওয়ামা হামলার মূল চক্রী এই সজ্জদ। এই জঈশ ই মহম্মদ জঙ্গির গাড়ি ব্যবহার করেই পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বেশ কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর যায় জওয়ানদের কাছে। সেই মতো তল্লাশি শুরু করলেই শুরু হয় গুলি বিনিময়। সেই সংঘর্ষে এক জওয়ানও শহিদ হয়েছেন।
গতকালও পুলওয়ামায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, সেই হামলারও চক্রী ছিল সজ্জদ। সেই হামলায় শহিদ হন দুই নিরাপত্তা রক্ষী।
আরও হামলা চালানোর পরিকল্পনা ছিল সজ্জদদের। এক সময় আফজল গুরুর ঘনিষ্ঠ সহযোগী ছিল সে। আফজল গুরুর ফাঁসির পরেই গোপনে জঙ্গি কার্যকলাপ শুরু করে সজ্জদ। এদিনের সঙ্গে সজ্জদের সঙ্গে তোসিফ নামে এক জঙ্গি নিকেশ হয়েছে। এরা দু'জনেই জঈশ ই মহম্মদের হয়ে কাজ করত। দুজনেই আফজল গুরুর গ্রাম মাহরমের বাসিন্দা বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications