Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu and Kashmir: রাজৌরিতে সেনা-জঙ্গি ভয়াবহ সংঘর্ষ! শহিদ ২ সেনা অফিসার ও ২ জওয়ান

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে দুই সেনা আধিকারিক এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ গত এক মাস ধরে কালাকোটের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সূত্রের খবর এই তল্লাশি অভিযান চলাকালীন বুধবার ভোরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এই খবর পুলিশ ও সেনাবাহিনীর কাছে ছিল। তা খুঁজে বের করতেই পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।

রাজৌরিতে শহিদ ২ সেনা অফিসার ও ২ জওয়ান

জম্মু ও কাশ্মীরের রাজৌরির কালাকোট এলাকায় জঙ্গি বিরোধী অভিযান নিয়ে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, সংঘর্ষে জঙ্গিরা আহত। এলাকা ঘিরে ধরে তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে এলাকায় জঙ্গিদের ওপরে নজর রাখছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রাজৌরির এনকাউন্টার সাইট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেখানে এক জঙ্গি মারা পড়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গির পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার হয়। সেখানে ৫ লস্কর জঙ্গির মৃত্যু হয়েছিল। কুলগাম পুলিশ সেই সময় জানিয়েছিল, তারা সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করছে। কুলগামের নেহামা গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান হয়।

অন্যদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ মঙ্গলবার শ্রীনগরের জাতীয় সড়কের বাইপাস থেকে লস্করের দুই সহযোগীকে গ্রেফতার করেছে। নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+