UP CM Yogi Adityanath: জামা মসজিদ স্টেশনের নাম বদলে দিলেন যোগী! নতুন নাম কি জানেন?
UP CM Yogi Adityanath: জামা মসজিদ স্টেশনের নাম বদল করলেন যোগী আদিত্যনাথ। গত কয়েকদিন আগে আগ্রা এবং মথুরাতে গিয়েছিলেন তিনি। ফতেহাবাদের তাজ ইস্ট গেট মেট্রো স্টেশনে ( Agra Metro Project) মেট্রোর হাই স্পিড ট্রায়াল রানের উদ্বোধন করেন। আর সেই সময়েই জামা মসজিদ স্টেশনের নাম বদলের কথা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ( UP CM Yogi Adityanath)।
সে রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই একাধিক শহর এবং স্টেশনের নাম বদল করা হয়েছে। এবার জামা মসজিদ স্টেশনেরও ( Jama Masjid metro station) নাম বদলের কথা জানানো হল।

উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক ক্ষেত্রে উন্নয়ন চোখে পড়ছে। বিশেষ করে পরিবহণ ব্যবস্থায় একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রোপওয়ে ব্যবস্থা থেকে শুরু করে মেট্রো! যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে। সেই মতো আগ্রা মেট্রো প্রজেক্টের কাজ সরজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। যেভাবে কাজ চলছে তা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামী ২০১৪ সালের অগাস্ট মাসের মধ্যেই মেট্রোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
কিন্তু যে দ্রুততার সঙ্গে কাজ চলছে আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই মেট্রোর কাজ শেষ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন যোগী। আর সেই সময়েই জামা মসজিদ স্টেশনের নাম বদলের কথা জানান। একই সঙ্গে নতুন নামও ঘোষণা করেন। যোগী জানিয়েছেন, জামা মসজিদের নাম বদল হয়ে মনকামেশ্বর মন্দির স্টেশন করা হল। মুখ্যমন্ত্রীর এহেন ঘষনায় সহমতি জানান মেট্রো আধিকারিকরাও।

তাৎপর্যপূর্ণ ভাবে ওই অনুষ্ঠানে জামা মসজিদ স্টেশনের নাম মুখে আনেননি যোগী। তবে মনকামেশ্বর মন্দিরের নামে স্টেশন এহেন ঘোষণায় খুশি মন্দির কতৃপক্ষ। মন্দিরের মহন্ত যোগী আদিত্যনাথের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেভাবে মনকামেশ্বর মন্দিরের নামে স্টেশনের নাম রেখেছেন এজন্যে মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদও প্রকাশ করেছেন তিনি। আগ্রা মেট্রো প্রজেক্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। হাইস্পিড মেট্রো ছুটবে এই রুটে। প্রায় ২৯ কিমি দীর্ঘ করিডর রয়েছে। ফেব্রুয়ারি মাসে এই করিডরের কিছুটা যাতে চলে সেই চেষ্টা চালানো হচ্ছে বলেই খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications