ইন্টারপোলের 'ব্লু কর্নার' নোটিস জারি নিত্যানন্দের বিরুদ্ধে! ধর্মগুরুর সংকট জোরালো
বহুদিন ধরেই দেশ ছাড়া হয়েছেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ স্বামী। ধর্ষণ, অপহরণের মতো একাধিক মামলায় জড়িয়ে রয়েছে তাঁর নাম। গুজরাত পুলিশের তথ্য অনুযায়ী, গতবছরই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তারপর থেকে শুরু হয় নিত্যানন্দের খোঁজ। এরপর এদিন ইন্টারপোলের তরফে জারি হয়েছে নিত্যানন্দকে নিয়ে ' ব্লু কর্নার ' নোটিস।

' ব্লু কর্নার ' নোটিসের অর্থ ও নিত্যানন্দের খোঁজ
প্রসঙ্গত, ইন্টারপোলের ব্লু কর্নার নোটিসের অর্থ হল, যে দেশ নিত্যানন্দের সম্পর্কে খোঁজ পাবে, সেই দেশই যেন সেই তথ্য তৎক্ষণাৎ পেশ করে। এরপর নিত্যানন্দের বিরুদ্ধে রেজ কর্নার নোটিসও জারি হতে পারে বলে খবর।

কোন জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে নিত্যানন্দের?
জানা যায়, নিত্যানন্দ ইকুয়েডরের কাছে কোনও জায়গায় আপাতত গা ঢাকা দিয়েছেন। সেখান থেকেই একের পর অক ভিডিও তিনি পেশ করে চলেছেন। এদিকে, তাঁর বিরুদ্ধে জারি হওয়া একের পর এক সমনের কোনও উত্তর আসেনি। ফলে এবার স্বঘোষিত ধর্মগুরুকে খুঁজে বার করতে ইন্টারপোলের সহায্য নিয়েছে গুজরাত পুলিশ।

নতুন দেশ গড়ার পথে নিত্যানন্দ
জানা যায়, ইকুয়েডরের কাছে একটি নতুন দেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছেন নিত্যানন্দ। সেখানে 'কৈলাসা' নামে একটি দেশ গড়ার পথে এগিয়ে চলেছেন নিত্যানন্দ। আর তাঁর দাবি, সেই দেশ গড়লে তাঁকে কেউ ছুঁতে পারবে না। প্রসঙ্গত, গুজরাতে নিত্যানন্দের অশ্রমে দুই বালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনার অভিযোগ রয়েছে এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications