Indian Railways: বন্দে ভারত কিংবা রাজধানী-শতাব্দী এক্সপ্রেসের সুবিধা সাধারণ ট্রেনেও! বড় সিদ্ধান্ত রেলের
Indian Railways: দুর্গাপুজো শেষ হলেও, উৎসব শেষ হয়নি। সামনেই দিপাবলী, ছটপুজো সহ একাধিক ব্যাক টু ব্যাক উৎসব আছে। এই সময় ব্যাপক চাপ থাকে ট্রেনের উপর। বিশেষ করে দেশজুড়ে আলোর উৎসব কিংবা ছটপুজোয় বহু মানুষ পরিবারের কাছে ফেরেন। এমনকি বেড়াতেও যান। ফলে ট্রেনগুলির উপর বেশ চাপ থাকে।
যাত্রীদের প্রবল চাপে অনেক সময় অপরিষ্কার হয়ে যায় ট্রেন। সবথেকে খারাপ অবস্থা হয় ট্রেনগুলির বাথরুমের। পরিস্থিতি এমনটাই হয় যে ব্যবহারের অযোগ্য হয়ে যায় একেবারে। আর সেদিকেই তাকিয়ে উৎসবের মরশুমে বড় ব্যাবস্থা নিয়েছে রেল (Indian Railways)।

Indian Railways: বিশেষ অভিযান চালাচ্ছে রেল
উত্তর-পূর্ব রেলের (Indian Railways) মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, গোরখপুর এবং লখনউ, বারাণসী এবং ইজ্জতনগর বিভাগে স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে। সেই মতো বিভিন স্টেশনে ট্রেনগুলিকে (Indian Railways) পরিস্কার পরিছন্ন রাখার কাজ চালানো হচ্ছে। বিশেষ করে ট্রেনের শৌচাগার নিয়ে কোনও অভিযোগ না আসে সেদিকে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। পরিষ্কারের ক্ষেত্রে দূরপাল্লার ট্রেনগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
Indian Railways: বিভিন্ন স্টেশনে সাফাই অভিযান
বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিকে (Indian Railways) সবসময় পরিস্কার রাখার চেষ্টা চালায় রেল। গাড়ি চলছে, এমন সময়েও পরিস্কারের কাজ চালানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে মেল কিংবা এক্সপ্রেস ট্রেনগুলিতে তা হয়ে ওঠে না।
ট্রেন শুরুর আগে টয়লেট পরিষ্কার করা হয়, তারপর যাত্রার সময় টয়লেট নোংরা হয়ে যায়। উৎসবের মরশুমে যাত্রী চাপ এতটাই থাকে যে পরিস্কার করা সম্ভব হয় না মাঝ পথে। কিন্তু এবার সেই কাজই করা হবে রেলে। বিভিন্ন স্টেশনে তো বটেই, যাত্রাপথে ট্রেনের বাথরুম পরিস্কারের কাজ চালানো হবে।
Indian Railways: কড়া নজর রাখছে রেল
উত্তর-পূর্ব রেল নেটওয়ার্ক আইশবাগ, খলিলাবাদ, বাস্তি, গোদা, লক্ষ্ণৌ জংশন, মানকাপুর, সিওয়ান, প্রয়াগরাজ রামবাগ, ছাপরা, ভাটনি, গাজিপুর সিটি, দেওরিয়া সদর, মৌ, বেনারস, বারাণসী সিটিসহ একাধিক স্টেশনে বিশেষ এই সাফাই অভিযান রেলের তরফে চালানো হচ্ছে। এই বিষয়ে যাতে কোনও অভিযোগ না আসে সেদিকেও করা নজরদারি চালানো হচ্ছে।
তবে এজন্য সাধারণ যাত্রীকে কোনও বাড়তি (Indian Railways) টাকা দিতে হবে না। রেলের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications