Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আকাশেই শেষ যাত্রা! বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একের পর এক ভারতীয় রাজনীতিবিদ, দেখে নিন তালিকা

আজ সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। তাঁর মৃত্যুর খবরে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনায় পাইলট-সহ মোট পাঁচ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় ফের সামনে এসেছে ভারতের রাজনীতিতে বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানোর একাধিক মর্মান্তিক অধ্যায়।

দেশে এর আগেও একাধিক মুখ্য রাজনৈতিক নেতা এবং পরিচিত ব্যক্তিত্ব বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেখে নেওয়া যাক সেই তালিকায়।

  • বিজয় রূপানি (২০২৫):

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani) ২০২৫ সালের ১২ জুন আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান। লন্ডনগামী বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে যায়। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়।

  • দর্জি খান্ডু (২০১১):

অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী দর্জি খান্ডু (Dorjee Khandu) ২০১১ সালের ৩০ এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। তাওয়াং থেকে ইতানগর যাওয়ার পথে ওয়েস্ট কামেং জেলায় ভেঙে পড়ে যায় হেলিকপ্টারটি।

  • ওয়াই এস রাজশেখর রেড্ডি (২০০৯):

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি (YS Reddy), যিনি ওয়াইএসআর নামে পরিচিত, ২০০৯ সালের ২ সেপ্টেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা যান। খারাপ আবহাওয়ার কারণে নাল্লামালা জঙ্গলে ভেঙে পড়ে যায় তাঁর হেলিকপ্টার।

  • ওপি জিন্দাল ও সুরেন্দর সিং (২০০৫):

শিল্পপতি ও হরিয়ানার মন্ত্রী ওম প্রকাশ জিন্দাল (OP Jindal) এবং কৃষিমন্ত্রী সুরেন্দর সিং (Surender Singh) ২০০৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের সাহারানপুরে দুর্ঘটনাটি ঘটে।

  • কে এস সৌম্য (সাউন্ডারিয়া) (২০০৪):

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাউন্ডারিয়া, আসল নাম কে এস সৌম্য (KS Sowmya), ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনায় মারা যান। বেঙ্গালুরু থেকে করিমনগর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

  • সাইপ্রিয়ান সাংমা (২০০৪):

মেঘালয়ের গ্রামীণ উন্নয়নমন্ত্রী সাইপ্রিয়ান সাংমা (Cyprian Sangma) ২০০৪ সালের সেপ্টেম্বরে পবন হংস হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে বারাপানি লেকের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

  • জিএমসি বালযোগী (২০০২):

লোকসভার তৎকালীন স্পিকার এবং টিডিপি নেতা জিএমসি বালযোগী (GMC Balayogi) ২০০২ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় একটি পুকুরে ভেঙে পড়ে যায় তাঁর হেলিকপ্টার।

  • মাধবরাও সিন্ধিয়া (২০০১):

কংগ্রেসের প্রবীণ নেতা এবং প্রাক্তন বিমানমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া (Madhavrao Scindia) ২০০১ সালে উত্তরপ্রদেশে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। খারাপ আবহাওয়ার কারণে কানপুরে সভায় যাওয়ার পথেই তাঁর বিমানটি ভেঙে পড়ে।

  • সঞ্জয় গান্ধী (১৯৮০):

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী (Sanjay Gandhi) ১৯৮০ সালের ২৩ জুন দিল্লিতে বিমান দুর্ঘটনায় মারা যান। উড়ানের সময় স্টান্ট করার চেষ্টা করতে গিয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+