ভারতকে চোখ রাঙানি নয়, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে বুঝিয়ে দিল মোদী সরকার
India-Bangladesh Border Fencing Row: ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমশ বাড়ছে! এর মধ্যেই সীমান্ত নিয়ে নজিরবিহীন সংঘাত দেখা দিয়েছে। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের একাধিক সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে এই সংঘাতের ঘটনা ঘটে। মালদহ, কোচবিহার, বালুরঘাট সহ একাধিক জায়গায় কাঁটাতার বসাতে গেলে বিজিবির 'দাদাগিরি' দেখা যায়। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত।
এর মধ্যেই রবিবার সমস্ত সীমা ছাড়াই অন্তবর্তী সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে সে দেশের বিদেশমন্ত্রক। সীমান্ত ইস্যুত বার্তা দেয়। আর এহেন পদক্ষেপের ২৪ ঘণ্টার মধ্যেই কার্যত 'মাস্টারস্ট্রোক' মোদী সরকারের (India-Bangladesh Border Fencing Row)।

ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার নরুল ইসলাম তলব করল বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, সীমান্ত ইস্যুতে দীর্ঘক্ষণ বিদেশমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নরুল ইসলামের বৈঠক হয়েছে বলেই খবর।
শুধু তাই নয়, সীমান্ত ইস্যুতে বাংলাদেশের দাদাগিরি যে সহ্য করা হবে না স্পষ্ট এদিন নরুল ইসলামকে ভারত বুঝিয়ে দিয়েছে বলেই খবর। যদিও এদিন মন্ত্রক থেকে বেরনোর সময় সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও কোনও মন্তব্য করেননি বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার। সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান।
#WATCH | Delhi: Nural Islam, Deputy High Commissioner of Bangladesh to India leaves from South Block after he was summoned by the Ministry of External Affairs
— ANI (@ANI) January 13, 2025
More details awaited. pic.twitter.com/WlF3UIArrR
রবিবার বাংলাদেশ জানায়, নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিংয়ের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি আছে। দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলেছে। চুক্তি অনুযায়ী ভারত যাতে চলে সেই বার্তা দেন বাংলাদেশের বিদেশ সচিব মো. জসীম উদ্দিন।
তবে সীমান্তের পাঁচ জায়গায় ভারত চুক্তি মানছে না বলে অভিযোগ করেন। বলেন, পরিস্থিতির উপর অন্তবর্তী সরকার নজর রাখছে। শুধু তাই নয়, অপরাধ প্রতিরোধের জন্য দুপক্ষের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে বলেও মন্তব্য করেন বাংলাদেশের বিদেশ সচিব মো. জসীম উদ্দিন।
তাৎপর্যপূর্ণ ভাবে এহেন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার নরুল ইসলামকে তলব করল বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, সীমান্ত ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট ভাবে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত দুদিন ধরে সীমান্ত এলাকায় আতঙ্কের পরিবেশ। বিএসএফ-বিজিবি দুজনেই হাই অ্যালার্টে রয়েছেন। বাড়ানো হয়েছে জওয়ানের সংখ্যা (India-Bangladesh Border Fencing Row)।
এই অবস্থায় আজ সোমবার গোটা সীমান্ত এলাকা ঘিরে দেখেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। পরে বলেন, ভারত সরকারের গৃহীত নীতি অনুযায়ী কাঁটাতারের বেড়া দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications