মালদ্বীপের রাষ্ট্রপতিকে সরাতে ৬ মিলিয়ন মার্কিন ডলার 'ঘুষ'! ভারতের বিরুদ্ধে আঙুল উঠতেই...
MEA Slams American News Reports: মালদ্বীপের রাষ্ট্রপতিকে সরাতে হস্তক্ষেপ করেছিল ভারত! শুধু তাই নয়, সে দেশের বিরোধী দল ভারতের কাছে ৬ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছিল। সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়। আর সেই খবর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুরু হয় বিতর্ক। এই ইস্যুতে এবার মুখ খুলল ভারত। কড়া ভাষায় মার্কিন সংবাদমাধ্যমের খবরের সমালোচনা করল মোদী সরকার।
স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এই সমস্ত খবর সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন। একই সঙ্গে এমন খবর প্রকাশের জন্য নিন্দাও জানানো হয়। পাশাপাশি ওয়াশিংটন পোস্টের তীব্র সমালোচনাও করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁর কথায়, ভারতের প্রতি চরম শত্রুতার আচরন করছে ওই সংবাদমাধ্যম। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক (MEA Slams American News Reports)।

আজ শুক্রবার একাধিক ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আর সেখানেই মালদ্বীপ নিয়ে ওয়াশিংটন পোস্টের খবরের তীব্র সমালোচনা করেন। বলেন, সংশ্লিষ্ট ওই সংবাদমাধ্যম এবং সাংবাদিক দুজনেই ভারতের প্রতি সহনশীল নন। একই প্যাটার্ন তাদের লক্ষ্য করা যাচ্ছে। তবে তাদের গ্রহণযোগ্যতা কতটা তা সাধারণ মানুষের উপরেই ছাড়তে চান...তবে সরকারের তরফে বক্তব্য হল... এর কোনও গ্রহণযোগ্যতাই নয়, মন্তব্য বিদেশমন্ত্রকের।
বলে রাখা প্রয়োজন, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক নতুন করে মজবুত হয়েছে। সম্প্রতি ভারত সফরেও এসেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ খলিল। যেখানে দু'দেশের মধ্যে সামদ্রিক সুরক্ষা, ব্যবস্যা এবং বিনিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আর এই অবস্থায় এদিন বিদেশমন্ত্রকের তরফে মালদ্বীপ ইস্যুতে বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে ওয়াশিংটন পোস্টের খবরে আরও উল্লেখ করা হয়েছে ভারত পাকিস্তানে লস্কর ই তৈবা এবং জইশ জঙ্গিদের নিশানা করে 'কভার্ড কিলিং' করেছে। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, পাকিস্তান সম্পর্কে বলতে গেলে হিলারি ক্লটনের একটি উক্তি বলতে হয়। তিনি বলেছিলেন, তোমার বাড়ির পিছনে সাপ পুষে রেখে আশা করো না, সে শুধু তোমার প্রতিবেশীকেই ছোবল মারবে।
উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানকে বার্তা দিয়েছিলেন হিলারি ক্লিনটন। আবেদন জানিয়েছিলেন, যাতে জঙ্গিদের শেষ করতে আরও কড়া পদক্ষেপ করে পাকিস্তান। সেই সময় তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করতে গিয়ে সাপের উদাহারন টেনে ছিলেন হিলারি। এদিন সেই বক্তব্যকে হাতিয়ার করেই পাকিস্তান ইস্যুতে বার্তা ভারতের।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications