India-Pakistan: সীমান্ত ঘেঁষা পোস্ট ছাড়ছে পাকসেনা, খুলে নিচ্ছে পতাকাও! প্রত্যাঘাতের ঘোষণা সময়ের অপেক্ষা
India-Pakistan: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান যে প্রত্যাঘাতের আশঙ্কা করছে, তা বেশ কয়েকজন নেতা-মন্ত্রীর কথাতেই স্পষ্ট। আর এবার দেখা গেল, সীমান্ত ঘেঁষা পোস্টগুলি খালি করে দিয়েছে পাক সেনা। এমনকী বেশ কিছু জায়গা থেকে পাকিস্তানের পতাকাও সরিয়ে দেওয়া হয়েছে। একাধিক পোস্ট একেবারে খালি হয়ে পড়ে আছে, এমনটাই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
অন্যদিকে পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত এবং পাকিস্তান সীমান্তে পেট্রোলিংয়ে মোতায়েন করা হয়েছে রাফাল। যা কড়া নজর পাকিস্তান এয়ার ফোর্স রাখছে বলেও দাবি করা হয়েছে। যদিও এহেন দাবিকে গুরুত্ব দেওয় হচ্ছে না ভারতের তরফে (India-Pakistan) ।

India-Pakistan: দফায় দফায় জরুরি মিটিং
ভারত এবং পাকিস্তান উত্তেজনার মধ্যেই আজ বুধবার দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট ( CCS (Cabinet Committee on Security), মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অন্যদিকে রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট (CCPA (Cabinet Committee on Political Affairs) বৈঠকও হয়। দফায় দফায় এই বৈঠক হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হয়। যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
জানা যাচ্ছে, বাসভবনে আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী। ব্যাক টু ব্যাক এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত?
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এর মধ্যে জানা যাচ্ছে বেলা চারটের সময় একটি সাংবাদিক বৈঠক আছে। যেখানে একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সেখানে কি ঘোষণা হবে তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। প্রত্যাঘাত নিয়েও কি বড় বার্তা? তা নিয়েও চলছে আলোচনা।
India-Pakistan: পহেলগাঁও'তে সবার নজর
পহেলগাঁওয়ের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এনআইএ। গত কয়েকদিনে একাধিক ভিডিও তথ্য সামনে এসেছে। একাহদিক ব্যক্তিকে আটক করে জেরা করা হয়েছে। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ শুরু করে দিল এনআইএ। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ান খুব গুরুত্বপূর্ণ। সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলের 'থ্রিডি ম্যাপিং' করা হচ্ছে। থিক কীভাবে জঙ্গিরা এল এবং কোন দিকে পালিয়ে গেল সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
-
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
বুকিং করেও মিলছে না এলপিজি সিলিন্ডার ? এক ফোনেই অভিযোগের সমাধান, জেনে নিন গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
গ্যাসের সংকট মোকাবিলায় তৎপর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হলো বড় নির্দেশ -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের











Click it and Unblock the Notifications