পাঞ্জাবে পাক সীমান্তে উদ্ধার ১৫০ কেজি হেরোইন-ড্রোন, কোন ছক কষছে জঙ্গিরা
সীমান্তে ফের উত্তজনা বাড়ছে। কাশ্মীরে পর পর জঙ্গি হামলার পরে এবার পাঞ্জাবের পাক সীমান্ত থেকে বিপুল পরিমানে হেরোইন উদ্ধার করেছে বিএসএফ। সেই সঙ্গে ১২৬টি ড্রোন উদ্ধার করা হয়েছে। যা যথেষ্ট সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।
এর আগে পাঞ্জাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠানোর ঘটনা ঘটেছে। পাঞ্জাবে ৫৫৩ কিলোমিটার দীর্ঘ ইন্দো-পাক সীমান্ত রয়েছে। সেটার নিরাপত্তা সুনিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয়।

এর আগে ২০২৩ সালে এই পাঞ্জাবে পাক সীমান্তেই বিএসএফ ১০৭টি ড্রোন উদ্ধার করেছিল। যেটা পাকিস্তান থেকে এসেছিল। তার ৬ মাসের মধ্যে ফের ১২৬টি ড্রোন এবং মাদক উদ্ধারের ঘটনা ভাবিয়ে তুলেছে সেনাবাহিনীকে। এর আগে আধা সেনা পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখেছে। ২১ জন পাকিস্তানি নাগরিক অনুপ্রবেশের চেষ্টা করছিল ভারতে।
কয়েকদিন আগেই কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। তাতে ৬ জওয়ান শহিদ হয়েছেন। পাক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সমর্থনপুষ্ট কাশ্মীরি টাইগার্সরা এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। অত্যাধুনিক গ্রেনেড এবং স্নিফার রাইফেল দিয়ে হামলা চালানো হয়েছে বলে জামনতে পেরেছে সেনা বাহিনী। জুন মাসেও পর পর ২ বার সেনা কনভয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে।
কাশ্মীরের জঙ্গিরা কোথা থেকে এই অস্ত্র সাহায্য পাচ্ছে তা নিয়ে খোণজ শুরু হয়েছে। যদিও গতকাল কেন্দ্রের তরফ থেকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে জওয়ানদের এই বলিদান বৃথা থাবে না। এর যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications