Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam:পহেলগাঁও হামলার পাকিস্তানকে কড়া জবাব দিতে প্রস্তুত ভারত, সামনে রয়েছে চারটি সামরিক বিকল্প

কাশ্মীরের পহেলগাঁও-এ ২২ এপ্রিল ঘটে যাওয়া বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর, ভারত কঠোর কূটনৈতিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন যে, ভারত অপরাধী ও তাদের সমর্থকদের ছাড় দেবে না।

এই ঘোষণার প্রেক্ষিতে সামরিক প্রতিক্রিয়ার জল্পনা বাড়ছে, যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনও পদক্ষেপের ঘোষণা দেয়নি। তবে, প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে ভারত বেশ কয়েকটি সামরিক বিকল্প বিবেচনা করছে।

indian army


সম্ভাব্য সামরিক বিকল্প-


বিমান হামলা:

রাফায়েল ও মিরাজ ২০০০-এর মতো উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির উপর নির্ভুল হামলার পরিকল্পনা হতে পারে। তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বহন করে।

সীমিত স্থল অভিযান:

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হতে পারে। যদিও এতে দ্রুত সংঘর্ষের সম্ভাবনা রয়েছে, রুক্ষ ভূখণ্ড এবং কৌশলগত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বিবেচনায় রাখছে সেনাবাহিনী।


সার্জিক্যাল স্ট্রাইক:

পূর্বের মত আবারও জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক চালানো যেতে পারে। তবে বর্তমানে পাকিস্তানের সতর্কতা বৃদ্ধি পাওয়ায় এই অপারেশনগুলো পূর্বের মত 'আশ্চর্য কৌশল' হিসেবে থাকছে না।

গোলাবর্ষণ ও স্নাইপিং:

কম উত্তেজনাপূর্ণ কিন্তু কার্যকরী বিকল্প হিসেবে সীমান্তবর্তী এলাকায় আর্টিলারি ফায়ার এবং স্নাইপার আক্রমণ চালানোর কথাও ভাবা হচ্ছে।

ভারত ইতিমধ্যে সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প বাতিল করেছে। এই প্রকল্পের অধীনে ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করা হয়েছে, শুধু মেডিকেল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে।

ভারত ও পাকিস্তানের হাইকমিশনগুলোর সদস্যসংখ্যা ১ মে থেকে ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে। পাশাপাশি দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের 'অবাঞ্ছিত ব্যক্তি' হিসেবে ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ভারত ইসলামাবাদে নিযুক্ত তার সামরিক উপদেষ্টাদেরও প্রত্যাহার করবে বলেও জানা গিয়েছে।

Take a Poll

বিহারে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবারই বলেন, "আজ বিহারের মাটি থেকে আমি সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই - ভারত প্রতিটি সন্ত্রাসী, তাদের হ্যান্ডলার এবং সমর্থকদের খুঁজে বের করবে, এবং শাস্তি দেবে। আমরা তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করব। তারাও কল্পনাও করতে পারছে না তাঁদের জন্যে কী শাস্তি অপেক্ষা করছে"।

ভারতের সর্বশেষ পদক্ষেপগুলি এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে - কাশ্মীরে রক্তপাতের কোনও উত্তর মাধুর্যে নয়, দৃঢ়তা ও প্রতিরোধের মাধ্যমে দেওয়া হবে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত এখন শক্তি, কৌশল ও কূটনৈতিক চাপ - সব মিলিয়ে ব্যাপক জবাব দেওয়ার পথে রয়েছে। এবারের বদলা যে আরও মারাত্মক হবে, তা এককথায় স্পষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+