Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-China Border Clash: অরুণাচল সীমান্তে সংঘর্ষ! সরকারের নিন্দা করে সংসদে আলোচনার দাবি কংগ্রেসের

অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের হানাদারি নিয়ে সংসদের আলোচনার দাবি তুলল কংগ্রেস। এব্যাপারে কংগ্রেসের তরফে নোটিশও দেওয়া হয়েছে। সীমান্ত সংঘর্ষ নিয়ে সরকারের নিন্দা করে, দেশবাসীকে পুরো বিষয়টি

অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের (China) হানাদারি নিয়ে সংসদের (Parliament) আলোচনার দাবি তুলল কংগ্রেস (Congress)। এব্যাপারে কংগ্রেসের তরফে নোটিশও দেওয়া হয়েছে।

সীমান্ত সংঘর্ষ নিয়ে সরকারের নিন্দা করে, দেশবাসীকে পুরো বিষয়টি জানানোর দাবি করেছে কংগ্রেস।

 সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা

সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা

এদিন ভারত-চিন সীমান্ত সংঘর্ষ ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তরফে সংসদের উভয়কক্ষেই এব্যাপারে মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছে, সরকার সীমান্ত ইস্যুকে ধামাচাপা দেওয়ার কারণে চিন ক্রমশ সাহস বাড়িয়ে চলেছে।

খার্গের অভিযোগ

খার্গের অভিযোগ

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অভিযোগ করেছেন, চিনের সেনা সীমান্তে ভারতীয় সেনাদের উস্কানি দিয়ে চলেছে। ভারতের সেনারা দৃঢ়ভাবে লড়াই করে চলেছেন। বেশ কয়েকজন ভারতীয় সেনা আহত হয়েছেন।
তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার ইস্যুতে সবাই একসঙ্গে রয়েছেন। এবিষয়ের রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করেন তিনি। কংগ্রেস সভাপতি বলেছেন, মোদী সরকারে উচিত চিনের সঙ্গে সীমান্তে ২০২০-র এপ্রিলের পর থেকে যা যা হয়েছে, সেব্যাপারে সঠিক অবস্থান জানানো। তিনি আরও বলেছেন, কংগ্রেস ভারতীয় সেনাদের বীরত্ব এবং আত্মত্যাগের জন্য ঋণী।

কংগ্রেসের নিশানায় কেন্দ্রীয় সরকার

কংগ্রেসের নিশানায় কেন্দ্রীয় সরকার

এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস সীমান্তে চিনার কর্মকাণ্ডের ব্যাপারে সরকারকে জাগানোর চেষ্টা করছে। কিন্তু সরকার রাজনৈতিক ভাবমূর্তি রক্ষার জন্য নীরব। তিনি বলেছেন, কংগ্রেস সেনাবাহিনীর সাহসিকতার জন্য গর্বিত। সীমান্তে চিনের পদক্ষেপের নিন্দা করেছেন তিনি। জয়রাম রমেশের অভিযোগ, গত দুবছর ধরে কংগ্রেস বিষয়টি নিয়ে সরকারকে জাগানোর চেষ্টা করলেও, সরকার এব্যাপারে নীরব থেকে গিয়েছে। তিনি বলেছেন দেশের চেয়ে বড় কেউ নয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাবমূর্তি বাঁচাতে গিয়ে দেশকে বিপদে ফেলছেন বলে অভিযোগ করেছেন তিনি।

 অরুণাচলে সংঘর্ষ নিয়ে চাপ কংগ্রেসের

অরুণাচলে সংঘর্ষ নিয়ে চাপ কংগ্রেসের

লোকসভার সাংসদ মণীশ তিওযারি অরুণাচল সীমান্তে ভারত-চিন সংঘর্ষকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে, এব্যাপারে সংসেদ আলোচনার দাবি করেছেন। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করে বলেছেন, প্রধানমন্ত্রী যদি তাঁর ভাবমূর্তি রক্ষা না করে গালোয়ান সংঘর্ষের পরে চিনের বিরুদ্ধে কাজ করতেন, তাহলে চিন ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের সাহস করত না।
প্রসঙ্গত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দু-পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+