Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাজেটে কোভিডে মৃতদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ দাবি করবে কংগ্রেস

বাজেটে কোভিডে মৃতদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ দাবি করবে কংগ্রেস

কোভিডের ভ্রুকুটির মাঝেই নিউ নর্ম্যালে ফিরতে আপ্রাণ চেষ্টা করছে ভারত। আর এর মাঝেই আগামী সপ্তাহে পেশ হতে চলেছে বাজেট। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এ বছরের বাজেট। আর এই মর্মেই এবার বৈঠকে বসলেন কংগ্রেসের সংসদীয় নীতিনির্ধারক কমিটির সদস্যরা। ই-মাধ্যমেই বৈঠকে বসেন কংগ্রেস নেতারা। বৈঠকের সভাপতিত্ব করেন দলীয় সভাপতি সোনিয়া গান্ধী।

বাজেটে কোভিডে মৃতদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ দাবি করবে কংগ্রেস

সূত্রের খবর, বাজেট অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে চায় কংগ্রেস৷ কোভিডে মৃত ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা, ভারত-চীন সীমান্ত দ্বন্দ্ব থেকে শুরু করে কৃষকদের সমস্যা। এই সমস্ত ইস্যু নিয়ে সরব হতে চলেছে কংগ্রেস৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে এই নিয়ে আলোচনাও করবে কংগ্রেস৷ বৈঠকে তাবড় তাবড় নেতাদের উপস্থিত থাকতে দেখা যায়। প্রবীণ কংগ্রেস সাংসদ এ কে অ্যান্থনি, কে সি বেনুগোপাল, মল্লিকার্জুন খড়গে, আনন্দ শর্মা, অধীর রঞ্জন চৌধুরী, কে সুরেশ, জয়রাম রমেশ, মনিকাম ঠাকুরকে।

কৃষক আইন প্রত্যাহার থেকে শুরু করে ভারত-চীন দ্বন্দ্ব। এই প্রত্যেকটি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে কংগ্রেস৷ বিশেষত, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বহুবার সরব হতে দেখা গিয়েছে গলওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ, চিনা অনুপ্রবেশ নিয়ে। কৃষক আইন প্রত্যাহার নিয়েও কংগ্রেসের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের নভেম্বর থেকে চলা কৃষক আন্দোলনে সম্পূর্ণ সায় ছিল কংগ্রেসের। তাছাড়া বেসরকারিকরণ সহ অন্যান্য ইস্যুতেও মোদী সরকারের চরম বিরোধিতায় নেমেছিল 'হাত' শিবির। এবার, আগামী বাজেট অধিবেশনে এই সমস্ত ইস্যু নিয়ে আওয়াজ তুলে তারা কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই দেখার৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+