নরেন্দ্র মোদীর নেতৃত্ব! বিশ্বে বিশেষ গ্রুপের সদস্য ভারত
এখন আর বিদেশ থেকে আমদানী করা নয়। এবার থেকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা দেশে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করতে পারবেন, শত্রুর মোকাবিলায়।
এখন আর বিদেশ থেকে আমদানী করা নয়। এবার থেকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা দেশে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করতে পারবেন, শত্রুর মোকাবিলায়। প্রধানমন্ত্রী ডাকে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে এই বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হয়েছে। বৃহস্পতিবার যার প্রথম প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ২০১৮-র ডিসেম্বরে বুলেট প্রুফ জ্যাকেটের মান নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। মান নির্ধারণ করেছিল নীতি আয়োগ এবং স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার মান অনুযায়ী বুলেট প্রুফ জ্যাকেট সামনে আসার পর, বিশেষজ্ঞদের অনুমান, এই জ্যাকেট ভারতী সেনা, আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে পারবে।
এদিন জ্যাকেটর প্রশা অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেন, এই জ্যাকেট তৈরির ফলে ভারত বিশ্বে বিশেষ গ্রুপের সদস্য হল। এই গ্রুপের অন্য দেশগুলি হল আমেরিকা, ব্রিটেন, জার্মানি। । এইসব দেশগুলি নিজেদের দেশেই ৫ থেকে ১০ কেজির হাল্কা বুলেট প্রুফ জ্যাকেট নিজেদের দেশেই তৈরি করে। ভারতে তৈরি এই জ্যাকেট বিশ্বমানের বলেও দাবি করেছেন রামবিলাস। তিনি জানিয়েছেন, জ্যাকেটগুলির মূল্য পড়বে ৭০ থেকে ৮০ হাজার টাকা। এর আগে দেশে তৈরি জ্যাকেটের থেকে এইসব নতুন জ্যাকেটের দাম তুলনামূলক কম বলেও জানিয়েছেন তিনি।
রামবিলাস জানিয়েছেন, বিভিন্ন দেশে এই জ্যাকেট ইতিমধ্যে রফতানিও শুরু করেছে ভারত।
জ্যাকেট প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন এক সামরিক কর্মী এই জ্যাকেটের গুণগুলি ব্যাখ্যা করেন। জ্যাকেটের ভার এমনভাবে নিয়ন্ত্রিত হয়েছে যে, গায়ে থাকলে তা অর্ধেক ওজনের বলেই মনে হবে।
Union Minister @irvpaswan showcases Bullet Resistant Jackets made under #MakeInIndia initiative; Jackets weight & Cost substantially lesser; India joins selected league of nations such as US, UK & Germany to have its own standard for such jackets
— PIB India (@PIB_India) October 4, 2019
📖https://t.co/9mTgxXIVAg pic.twitter.com/defLs10aSt
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications