'সরকার গড়ব আমরাই'! কর্ণাটকে অচলাবস্থার মধ্যেই ঘোষণা বিজেপি নেতার
কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারে থাকলেও সেই সরকার টিকবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কর্ণাটকে ফের একবার সরকারের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সরকারিভাবে কংগ্রেস-জেডিএস জোট সরকারে থাকলেও সেই সরকার টিকবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন কয়েকজন নেতা। যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। এমনটাই শোনা যাচ্ছে। এছাড়া দুজন নির্দল প্রার্থীও কং-জেডিএস জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী সরকার ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

এরই মধ্যে সিনিয়র বিজেপি নেতা ভমন আচার্য জানিয়েছেন, বেশ কয়েকজন কংগ্রেস নেতা তাদের দলের নেতা সিএন অশ্বথ নারায়ণের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেজন্যই তাঁরা মুম্বইয়ে গিয়ে দেখা করে এসেছেন। যদি সরকার পড়ে যায়, তাহলে তাঁরাই সরকার গড়বেন বলে আচার্য দাবি করেছেন।
কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী ডি শিবকুমারের দাবি, এক-দুজন বাদে সকল বিধায়কেরই দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা সরকার টিকিয়ে রাখতে পারব। কোনও বিধায়ক ইস্তফা দিচ্ছেন না।
রাজ্যের কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগেও আসরে নেমে পড়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে। কং-জেডিএস বিধায়করা একসঙ্গেই রয়েছেন। তাদের কেউ আলাদা করতে পারবে না।
কংগ্রেসের অভিযোগ, কুমারস্বামীর শপথগ্রহণে বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা এসেছিলেন। এককথায় তা ছিল মহাজোটের মিলনস্থল। ফলে এই জোট সরকার ফেলে দিয়ে বিজেপি বোঝানোর চেষ্টা করতে চাইছে যে বিজেপির বিরুদ্ধে জোট আসলে ঘোঁট ছাড়া কিছু নয়। তবে কংগ্রেস সর্বশক্তি দিয়ে তা রোখার চেষ্টা করবেন বলে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications