কারাত বাধা না দিলে তিনিই হতেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বিস্ফোরক সোমনাথ চট্টোপাধ্যায়
প্রকাশ কারাত বাধা না দিলে তিনিই হতেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বললেন প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। সীতারাম ইয়েচুরিকে ফের রাজ্যসভায় পাঠানোর সওয়াল
কারাত বাধা না দিলে তিনিই হতেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। সংবাদ মাধ্য়মে এমনই বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়।
প্রথম ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে তিনি পার্টির ক্ষতি করেছেন বলে জানিয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, সোমনাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ২০০৭ সালে শারদ যাদব তাঁর কাছে গিয়েছিলেন। কংগ্রেসের তরফ থেকেই শারদ যাদবকে পাঠানো হয়েছিল। সোমনাথ চট্টোপাধ্যায় সেই সময় লোকসভার স্পিকার। জেডিইউ, ডিএমকে, অকালিদল সোমনাথ চট্টোপাধ্যায়কে সমর্থনের কথা জানিয়েছিল। তাঁর সঙ্গে নয়, দলের সঙ্গে কথা বলার জন্য শারদ যাদবকে বলেছিলেন বর্ষীয়ান এই নেতা। কিন্তু সেই সময় রাজি হননি প্রকাশ কারাত। তিনি বাধা না দিলে, বাংলা আরও একজন বাঙালি রাষ্ট্রপতি পেত বলে মন্তব্য করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে জ্য়োতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেছেন তিনি।

পরমানু চুক্তিকে কেন্দ্র করে প্রথম ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সময় পলিটব্যুরোর বৈঠকে সব সদস্য হাজির না থাকলেও, সমর্থন তোলার সিদ্ধান্ত প্রকাশ কারাত নিজে নিয়েছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন এই সিপিএম নেতা। স্পিকারের আসনে বসেও, সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়।
সাম্প্রতিক অতীতে সিপিএমের নেওয়া সবকটি বড় সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়ে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ফের রাজ্যসভায় পাঠানোর পক্ষেও সওয়াল করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications