Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, নকশাল দমন অভিযানে গিয়ে মৃত্যু ৩ জওয়ানের, ৫ সেনা আশঙ্কাজনক

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, নকশাল দমন অভিযানে গিয়ে মৃত্যু ৩ জওয়ানের, ৫ সেনা আশঙ্কাজনক

নকশাল দমন অভিযান চলাকালীনই ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় আইইডি বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জওয়ানের। ৫ জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়েচারটে নাগাদ বিস্ফোরণটি ঘটে। মোট ২৭ জন জওয়ানকে নিয়ে নিয়ে একটি বাস যাচ্ছিল ছত্তিশগড়ের গভীর জঙ্গলের মধ্য দিয়ে তখনই বিস্ফোরণটি ঘটে।

ছত্তিগড়ে আইইডি বিস্ফোরণ

ফের নকশাল হামলা ছত্তিশগড়ে। ধৌতাই থেকে পাল্লেনার যাওয়ার পথে গভীর অরণ্যের মধ্যে জওয়ানদের বাসকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটাল নকশালরা। ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ২৭ জন জওয়ানকে নিয়ে যাচ্ছিল বাসটি। তখনই শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায় নকশালরা। ৩ জন জওয়ান ঘটনাস্থলেই মারা যান। আহত ১০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সঙ্গে সঙ্গে আইটিবিপির জওয়ানরা আহত জওয়ানদের নিয়ে হাসপাতালে নিয়ে যান। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।চিরিুনি তল্লাশি শুরু করেছে জওয়ানরা।

নারায়ণপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জািনয়েছেন, রাস্তা থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে রাখা হয়েছিল আইইডি। পুরো পরিকল্পনা করেই বিস্ফোরণের জাল ছড়ানো হয়েছিল। গত ৫ মার্চ একই জায়গায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল মঙ্গেশ রামেটেকে নামে এক আইটিবিপি জওয়ানের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+