বিশ্বের সেরা ৫০ স্যান্ডউইচের তালিকায় ভারতের আইকনিক বড়া পাউ, কত নম্বরে নাম রয়েছে জানেন?
ভারতের সঙ্গে অঙ্গীভাবে জড়িত যে শব্দটি তা হল খাবার। এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান কুইজিন বিশ্বের প্রত্যেকটি দেশেই অত্যন্ত জনপ্রিয়। অঞ্চল প্রদেশ ভেদে ভারতের খাবারদাবারের ধরন এবং রান্নাবান্না সম্পূর্ণ ভিন্ন। উত্তর ভারতে যেখানে প্রচলিত পরোটা, কারি, দক্ষিণ ভারতে সেটি হয়ে যায় ইডলি, ধোসা, সাম্বর। পূর্ব ভারতের মাছ ভাত আবার পশ্চিম ভারতে তুলনামূলক নিরামিষ খাবার। ভারতীয় খাবার মানেই বৈচিত্রের ছড়াছড়ি।
এই সবকিছুর মধ্যেই অন্যতম প্রচলিত পদ হলো বড়া পাউ। মূলত মহারাষ্ট্রে এই খাবার সবথেকে বেশি প্রচলিত। সেদ্ধ করা আলুর মধ্যে বিভিন্ন মসলা মিশিয়ে বেসন লাগিয়ে ছাঁকা তেলে ভেজে বানানো হয় বড়া। এবং যা ছোট গোলাকার পাউরুটির মধ্যে দিয়ে খাওয়া হয়। একই সঙ্গে দেওয়া হয় ধনেপাতার চাটনি এবং কাঁচা লঙ্কা। ভারতের প্রসিদ্ধ বড়া পাউ গোটা বিশ্ব সমান ভাবে পরিচিত।

পদ্ধতিগত দিক থেকে বড়া পাউ হল একপ্রকারের স্যান্ডউইচ জাতীয় খাবার। সেই মতোই পৃথিবীতে যত প্রকার স্যান্ডউইচ রয়েছে সেগুলি কতটা জনপ্রিয় তা নিয়ে প্রত্যেক বছর হয় সমীক্ষা। সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সেরা ৫০ টি স্যান্ডউইচ এর মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের বড়া পাউ। এই তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস।
ভারতের এই আইকনিক স্ট্রিট ফুডের পিছনে রয়েছে খাবার বিক্রেতা অশোক বৈদ্যের নাম। ১৯৬০ এর দশকে দাদর স্টেশনের কাছে কাজ করতেন অশোক। কারখানার কর্মী থেকে শ্রমিকদের জন্য সস্তায় পেট ভরা খাবার হিসেবে তিনি আবিষ্কার করেছিলেন বড়া পাউ। বর্তমানে যা মুম্বই সহ মহারাষ্ট্রের সিগনেচার আইটেম হয়ে উঠেছে।
তবে আগের থেকে কিছুটা হলেও রেটিং কমেছে বড়া পাউয়ের। গত বছর এটি ছিল ১৯ নম্বরে। কিন্তু এবছর সেটি নেমে এসেছে ৩৯ নম্বর স্থানে। সেরা স্যান্ডউইচের বর্তমান তালিকার শীর্ষে রয়েছে শোওয়ারমা, দ্বিতীয় স্থানে ভিয়েতনামের বান মি এবং তৃতীয় তুরস্কের টম্বিক ডোনার। এছাড়াও তালিকায় রয়েছে, জিবারিতো, লবস্টার রোল, পো বয়ের মতো সুস্বাদু খাবার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications