নয়া স্বপ্ন মিশন গগনযানকে ঘিরে, বায়ুসেনার প্রথম পরীক্ষায় পাস মহাকাশচারীরা
গগনযানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালেই গগনযান মহাকাশে পাঠানোর পরিকল্পনায় রয়েছে ইসরো। কারা যাবেন এই মহাকাশযানে তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বায়ুসেনা।
চন্দ্রযানের সাফল্য পুরোপুরি উপভোগ করতে না পারলেও গগনযানের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালেই গগনযান মহাকাশে পাঠানোর পরিকল্পনায় রয়েছে ইসরো। কারা যাবেন এই মহাকাশযানে তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বায়ুসেনা। মহাকাশ সফরের জন্য দক্ষ পাইলটদের পরীক্ষার প্রথম পর্যায় শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর ২৫ জন পাইলটকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে বায়ুসেনা।

শারিরীক দক্ষতা, রেডিওলজিকাল টেস্ট, ডাক্তারি পরীক্ষা, পরীক্ষাগারে বিশ্লেষণ সবই চলবে। প্রাথমিক স্তরে এই ২৫ জন পাইলটকে বাছাই করা হলেও চূড়ান্ত বাছাইয়ের জন্য এখনও ২-৩ ধাপের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাঁদের। তারমধ্যে প্রথম দফার পরীক্ষায় ইনস্টিটিউট অব এরোস্পেস মেডিসিনে পরীক্ষা করা হবে। সেখানে নির্বাচিত হলে পাইলটদের দ্বিতীয় ধাপে চরম শারারিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এর পরে আছে রেডিওলজিক্যাল টেস্ট, ল্যাব টেস্ট, ডাক্তারি পরীক্ষা সহ একাধিক বিষয়।
এখনও পর্যন্ত ইসরোর টার্গেট ২০২২ সালে ৩ জন মহাকাশচারীকে নিয়ে পাড়ি দেবে গগনযান। এই গগনয়ানে যাওয়ার জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়ার কথা রাশিয়ার। তবে মহিলা পাইলটদের এক্ষেত্রে সুযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। দফায় দফায় নভেম্বর মাস থেকে রাশিয়া নির্বাচিত মহাকাশচারীদের প্রশিক্ষণ হবে।
রাকেশ শর্মার পর এই গগনযানেই মহাকাশে পাড়ি xদেবে ভারতের মহাকাশচারীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications