নতুন আতঙ্ক! মৃত্য হচ্ছে একের পর এক কাকের, এবার নজরে কোন ভাইরাস? জারি সতর্কতা
এক ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন করে আবারও চিন্তা বাড়াচ্ছে আরেক সংক্রমণ। এবার তামিলনাড়ুর চেন্নাইয়ে ছড়িয়ে পড়েছে H5N1 ভাইরাস। এটি একটি বার্ড ফ্লু ভাইরাস। শহরের বিভিন্ন এলাকা থেকে গত কয়েক দিনের মধ্যে একাধিক কাকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এবং খোলা এলাকায় কাকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর এইরকম পরিস্থিতির পরই প্রশাসন এবং স্বাস্থ্য দফতর তৎপর হয়ে উঠেছে। সংক্রমণ ছড়ানো আটকানোর জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুসারে, শুধুমাত্র মৃত কাকই ন, এর সাথে মুরগি অথবা অন্য কোনও পাখির দেহ দেখলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। সেই দেহ হয় একেবারে পুড়িয়ে ফেলতে হবে না হলে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। যাতে ভাইরাস আর না ছড়ায় সেই কারণে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বায়ো-সিকিউরিটি প্রোটোকল মেনেই করতে বলা হয়েছে।
সাধারণ মানুষদের জন্যও দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা। রাস্তায় অথবা কোথাও যদি মৃত পাখি পড়ে থাকতে দেখা যায় তাহলে সেই দেহ স্পর্শ না করে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন অথবা পুরসভাকে জানাতে বলা হয়েছে। এইরকম পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকও তামিলনাড়ুর মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে। সেখানে H5N1 সংক্রমণের উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
যদিও এই সংক্রমণটি মূলত পাখির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবুও খুব অল্প ক্ষেত্রে মানুষের শরীরেও ছড়াতে পারে। সে ক্ষেত্রে সংক্রমণ গুরুতর আকার নিতে পারে বলেও সতর্ক করছেন চিকিৎসকেরা। তাই অযথা আতঙ্ক না ছড়ালেও সতর্ক থাকার বার্তা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া?












Click it and Unblock the Notifications