হানিপ্রীত তার বাবা রাম রহিমের সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে উঠেছে
হানিপ্রীত তার বাবা তথা রাম রহিমের সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে উঠেছে
ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীত দেখা করতে চায় জেলে বন্দী তাঁর বাবার সঙ্গে। গত দু’দিনে হানিপ্রীত প্রায় তিন–চারবার দুঃসাহসিক চেষ্টা করেছে রাম রহিমের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

হানিপ্রীত দেখা করতে ইচ্ছুক রাম রহিমের সঙ্গে
হানিপ্রীতের উকিল তথা সুপ্রিম কোর্টের আইনজীবী এপি সিং বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবারই বলেন, 'জেলের বাইরে রয়েছেন হানিপ্রীত। এখন তাকে কারাগারের ভেতরে থাকা কারও সঙ্গে দেখা করতে দিতে বাধা দেওয়া উচিত নয়। রাম রহিমের সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে না দেওয়াতে হানিপ্রীতের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে। হরিয়ানার ডিজিপি থেকে শুরু করে আইনি পথে তিনি গিয়েছেন, শুধুমাত্র রাম রহিমের সঙ্গে দেখা করার জন্য।’ ২০১৭ সালের আগস্টে পঞ্চকুলাতে হিংসাত্মক ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী হিসাবে নাম উঠে এসেছিল হানিপ্রীতের। ওইদিন ডেরা প্রধান রাম রহিমকে ধর্ষণ ও খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়। রাম রহিম ও হানিপ্রীতের শেষ দেখা হয় যেদিন তাঁদের দু’জনকে আদালত থেকে হেলিকপ্টারে করে জেলে নিয়ে আসা হয়েছিল।
হানিপ্রীতের কাহিনী
হানিপ্রীত ওরফে টপ্রিয়াঙ্কা তানেজাকে এ বছরের ৬ নভেম্বর আম্বালা জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সে পাঁচকুলা আদালত থেকে জামিন পায়। জামিনের পরই হানিপ্রীত সির্সার ডেরা সচ্চা সৌদাতে যায় এবং তারপর থেকেই সে তার বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করে যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে হানিপ্রীত বলেছে, 'সে শুক্রবার ও সোমবার রোহতক জেলে গিয়েছিল। কিন্তু জেল কর্তৃপক্ষ তারে ডেরা প্রধানের সঙ্গে দেখা করতে দেয়নি।’ হানিপ্রীত হরিয়ানার ডিজিপিকে চিঠি দিয়ে জেলে রাম রহিমের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছে। যদিও ডিজিপির দফতর থেকে নিশ্চিত করে জানানো হয়নি যে তারা এ ধরনের চিঠি আদৌ পেয়েছে কিনা। তবে তার আইনজীবী এ ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে যে সে ডিজিপিকে চিঠি দিয়েছে এবং কেন তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না সে বিষয়ে জানতে চেয়েছে। দরকার পড়লে হানিপ্রীত আদালতের দ্বারস্থ হবে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications